কেরলে বামেদের পরিষদীয় দলনেতার দায়িত্বে পিনারাই বিজয়ন, মন্ত্রিসভাতেও একগুচ্ছ নতুন মুখ
কেরলে বামেদের পরিষদীয় দলনেতার দায়িত্বে পিনারাই বিজয়ন
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে কেরলে নয়া রেকর্ড করেছে বামেরা। দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে পিনরাই বিজয়ন সরকার। যা কেরলের রাজৈনিক ইতিহাসে বিরল। এদিকে কেরলে কখনই কোনও দল পরপর দুবার রাজ্যের ক্ষমতায় থাকতে পারে না। এই মিথ ভেঙে দেশকে চমকে দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। আগামী বৃহঃষ্পতিবারই শপথ নেওয়ারও কথা রয়েছে তাঁর।

সিপিএম-র পরিষদীয় দলনেতার দায়িত্বে বিজয়ন
এদিকে এমতাবস্থায় এবার সংসদে সিপিএম-র পরিষদীয় দলনেতাও নির্বাচিত হলেন পিনারাই বিজয়ন। কেরল তাঁর হাত ধরে বড় জয় আসার পর থেকেই এই নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে এদিনই দলের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনই একেজি সেন্টারে কেরল সিপিআইএম-র রাজ্য কমিটির তরফে একটি উচ্চ পর্যায়ের বৈঠক বসে বলে জানা যায়। সেখানেই বিজয়নকে পরিষদীয় দলনেতার দায়িত্ব দেওয়া হয়।

নয়া মন্ত্রিসভায় বাদ পড়েছেন প্রায় সকল পুরনো মন্ত্রী
এদিকে ঐতিহাসিক জয় পেয়ে দ্বিতীয় বারের জন্য ক্ষমতা দখল করেছে বাম নেতৃত্বাধীন এলডিএফ। তাই মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রেও সাবধানী পদক্ষেপ নিচ্ছেন বিজয়ন। বাদ পড়েছেন প্রায় পুরনো সমস্ত মন্ত্রী। এদিকে ভারতের করোনা যুদ্ধে দেশের সফল স্বাস্থ্যমন্ত্রীদের মধ্যে অন্যতম নাম ছিল কেরলের কেকে শৈলজার। নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন তিনিও। বদলে নয়া মন্ত্রিসভায় সিপিআইএম-র তরফ থেকে থাকছে ১১ নতুন মুখ।

পার্টি হুইপের দায়িত্বে শৈলজা
যদিও শৈলজাকে স্বাস্থ্য মন্ত্রী না করায় অনেকেই দলের ভিতরে ও বাইরে ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। যা নিয়ে ফের উত্তপ্ত কেরলের রাজ্য-রাজনীতি।এদিকে এদিনের রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন প্রবীণ নেতা এলামরাম কেরেম। তিনিই এদিনের বৈঠকের সভাপতিত্ব করেন বলে জানা যায়। অন্যদিকে শৈলজাকে স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব না দেওয়া দলের তরফে পার্টি হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। বড় দায়িত্ব পেয়েছেন একাধিক প্রবীণ নেতা।

একনজরে কেরল বিধানসভা নির্বাচন
এদিকে এবারে কেরলে ১৪১টি বিধানসভা আসনের মধ্যে বামেদের এলডিএফ ৯৯টি-তে জিতে ক্ষমতায় ফিরেছে। সেখানে কংগ্রেসের জোট ইউডিএফ পেয়েছে ৪৭টি আসন। জোর প্রচার করেও বিজেপি একটি আসনও পায়নি। এমনকী ২০১৬ বিধানসভা নির্বাচনের চেয়ে ৮টি বেশি আসনে জেতে বামেরা। এদিকে আগামী ২০ মে বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টেয় কোভিড প্রোটোকল মেনেই শপথ নেবেন পিনারাই বিজয়ন। তিরুবন্তপুরমের সেন্ট্রালে স্টেডিয়ামে হবে এই ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠান।












Click it and Unblock the Notifications