বেলাগাম জ্বালানি তেলের দাম, সেঞ্চুরির দিকে ছুটছে পেট্রোল-ডিজেলের মূল্য, কলকাতায় কত জেনে নিন
বেলাগাম জ্বালানি তেলের দাম, সেঞ্চুরির দিকে ছুটছে পেট্রোল-ডিজেলের মূল্য, কলকাতায় কত জেনে নিন
ফের বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। আজ ফের দাম বেড়েছে জ্বালানি তেল। দেশের সব মেট্রো শহরেই জ্বালানি তেলের দাব হু হু করে বাড়ছে। প্রায় ১০০ টাকা ছুঁই ছুঁই পেট্রোলের দাম। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১৯ পয়সা বেড়েছে। পেট্রোলের চেয়ে বেশি দাম বেড়েছে ডিজেলের। লিটার প্রতি ২৯ পয়সা বেড়েছে ডিজেলের দাম। কলকাতায় আজ পেট্রোলের দাম ৯৩.১১ টাকা। ডিজেলের দাম ৮৬.৬৪ টাকা।

শুধু কলকাতা নয় দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়েও বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৩.০৪ টাকা। আর ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮৩.৮০ টাকা। একই ভাবে মুম্বইয়েও দাম বেড়েছে জ্বালানি তেলের। মুম্বইয়ে আজ পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৯.৩২টাকা। আর ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯১.০১ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম ৯৪.৭১ টাকা এবং ডিজেলের দাম ৮৮.৬২ টাকা।
৫ রাজ্যে ভোট শেষ হতেই জ্বালানি তেলের দাম লাগাম ছাড়া হতে শুরু করেছে। ২ তারিখের পর থেকে লাগাতার বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম। অথচ পাঁচ রাজ্যের ভোট চলাকালীন জ্বালানি তেলের গাম তেমন বাড়েনি। উল্টে এপ্রিল মাসে তেল কোম্পানিগুলি সামান্য দাম কমিয়েছিল পেট্রোল ডিজেলের। একদিকে করোনা তার উপরে জ্বালানি তেলের দামবৃদ্ধি তাতে নাভিঃশ্বাস উঠেছে সাধারণ মানুষের। পরিবহণের খরচ বাড়ায় বাড়ছে জিনিসের দামও।












Click it and Unblock the Notifications