৭০ শতাংশের বেশি কোভিড–১৯ শিশু উপসর্গহীন, তথ্য পেশ এইমসের
কোভিড আক্রান্ত শিশুদের ৭০ শতাংশ উপসর্গহীন
সব বয়সের মধ্যে করোনা টেস্ট করে দেখা গিয়েছে ৪০ শতাংশ কোভিড পজিটিভ উপসর্গবিহীন। এমনই তথ্য পাওয়া গিয়েছে এইমসের পক্ষ থেকে। কোভিড–১৯ পরিচালনা নিয়ে সম্প্রতি গোটা দেশজুড়ে চিকিৎসকদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে আলোচনা হয়, যেখানে করোনা ভাইরাসের বর্তমান প্রবণতা ও বিভিন্ন ধরনের টেস্ট সম্পর্কে কথা বলার সময় এই তথ্য পেশ করা হয়।

করোনায় আক্রান্ত ৭৩.৫ শতাংশ শিশুর উপসর্গ নেই
এইমসের পেশ করা তথ্য অনুযায়ী, ১২ বছরের নীচে শিশুদের মধ্যে ৭৩.৫ শতাংশই উপসর্গবিহীন। বয়সের সঙ্গে সঙ্গে এই অনুপাতটিও কমেছে। দেখা গিয়েছে ৮০ বছরের উর্ধ্বে যাদের বয়স, তাদের মধ্যে ৩৮.৪ শতাংশ উপসর্গহীন।

অনেক রোগী উপসর্গহীন
এইমসের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডাঃ উর্বশী সিং বলেন, ‘এই তথ্য আমাদের কেন্দ্রের। প্রাসঙ্গিকতা তখনই আসে যখন আরটি পিসিআর টেস্টের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। অনেক রোগীর মধ্যে উপসর্গ না থাকায় আমরা বুঝতে পারছি না যে কোনদিন আমরা তাদের নমুনা সংগ্রহ করেছি।'

দ্রুত ফল দেয় ট্রুনাট টেস্ট
এইমস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কোভিড-১৯-এর খুব সাধারণ উপসর্গগুলি হল জ্বর, ক্লান্তি এবং গন্ধ না পাওয়া। বাজারে উপলব্ধ সাম্প্রতিক কোভিড টেস্ট নিয়ে পর্যালোচনা করার সময়, চিকিৎসকরা জানিয়েছেন যে সিবিনাট বা ট্রুনাট, যা চিপ ভিত্তিক দ্রুত মলিকিউলার টেস্ট, যেটি আধা-জরুরি রোগীদের ক্ষেত্রে যথেষ্ট সুবিধাজনক। এইমসের ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া বলেন, ‘জরুরি ক্ষেত্রে, একজনের ভাবা দরকার যে ওই ব্যক্তি পজিটিভ এবং সব ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত। যদিও আধা-জরুরি ক্ষেত্রে, সিবিনাট ও ট্রুনাট যথেষ্ট কার্যকর টেস্ট, যেখানে প্রকৃত ফলাফল পাওয়া যায় খুব দ্রুত এবং কোভিড-১৯ কেন্দ্রে সার্জারি হওয়া উচিত কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়।'
চিকিৎসকরা আরও জানিয়েছেন যে কম সংবেদনশীল দ্রুত অ্যান্টিজেন টেস্টের সুবিধা হল এটি খুব শীঘ্র হাসপাতালের জরুরি ক্ষেত্রে পজিটিভ ব্যক্তির স্ক্রিনিংয়ের দ্রুত সহায়তা করতে পারে এবং দ্রুত চিকিৎসার অনুমতি দিতে পারে। যেমনটা হয়েছিল ৫৫ বছরের এক ব্যক্তির ক্ষেত্রে, যিনি সেপসিস নিয়ে হাসপাতালে এসেছিলেন।

র্যাপিড অ্যান্টিজেন টেস্টও যথেষ্ট কার্যকরী
এইমসের আর এক চিকিৎসক ডাঃ পবন তিওয়ারি বলেন, ‘জরুরি সময়ে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট স্ক্রিনিং ও ডায়নোসিসের জন্য যথেষ্ট উপযোগী।' হাসপাতালের ক্ষেত্রে আইসিএমআর যদিও মলিকিউলার টেস্টই সুপারিশ করে।












Click it and Unblock the Notifications