এবার থেকে ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলা যাবে, জানুন বিস্তারিত
এবার থেকে ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলা যাবে
আর ডেবিট কার্ড ব্যাগে নিয়ে সর্বত্র ঘোরার দরকার নেই। ডেবিট কার্ড ছাড়াই এবার এটিএম থেকে টাকা তোলা যাবে। এই সুবিধা দিচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। গ্রাহকদের ১৫০০০ টাকা পর্যন্ত কার্ডলেস উইথড্র-র সুযোগ করে দিয়েছে এই ব্যাঙ্ক।

ডেবিট কার্ড ছাড়াই টাকা তুলুন
সঙ্গে মোবাইল থাকলেই হল। এবার থেকে আর ডেবিট কার্ড নিয়ে ঘুরতে হবে না আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকদের। ডেবিট কার্ড ছাড়াই ব্যাঙ্কের নিজস্ব এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। আইমোবাইল পরিষেবার মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে। ১৫,০০০ টাকা পর্যন্ত ডেবিট কার্ড ছাড়া টাকা তুলতে পারবেন গ্রাহকরা।

কীভাবে সম্ভব হবে প্রক্রিয়া
ইমোবাইল পরিষেবার মাধ্যমে এই কার্ড লেস উইথড্র করতে পারবেন ব্যাঙ্কের গ্রাহকরা। এমনই জানিয়েছেন আইসিআইসি ব্যাঙ্কের এগজিকিউটিভ ডিরেক্টর অনুপ বাগচি। মোবাইলে আই ব্যাঙ্কিং পরিষেবা ডাউনলোড করতে হবে। সেখানে সার্ভিস অপশনে ক্লিক করলেই কার্ড লেস উইথড্র অপশন পাওয়া যাবে। সেখানে চার ডিজিটেন অস্থায়ী পিন দিতে হবে গ্রাহককে। তারপর অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করে কত টাকা উইথড্র করতে চান সেটা দিতে হবে। কনফার্ম করার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এটিএম থেকে নির্দিষ্ট পরিমান টাকা বেরিয়ে আসবে। কত টাকা তোলা হল তার মেসেজও সঙ্গে সঙ্গে চলে আসবে গ্রাহকের মোবাইলে।

ব্যাঙ্ক নির্দিষ্ট এটিএমেই মিলবে সুবিধা
তবে এই সুবিধা পেতে হলে গ্রাহককে ব্যাঙ্ক নির্দিষ্ট এটিএমেই যেতে হবে। গ্রাহক সব ধাপ সাফল্যের সঙ্গে পরোনোর পরেই এটিএম থেকে টাকা বেরোবে। সম্পূর্ণ নিরাপদ এই প্রক্রিয়া। এমনই জানানো হয়েছে ব্যাঙ্কের তরফ থেকে। তবে এই প্রক্রিয়া একবারই মাত্র টাকা তুলতে পারবেন গ্রাহকরা। কারণ ওটিপি নম্বর পরের দিন মধ্যরাত পর্যন্ত সচল থাকবে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications