তৃতীয় ওয়েভ শেষ, দিল্লিতে লকডাউন নয়, জল্পনা উড়িয়ে স্পষ্ট জানালেন স্বাস্থ্যমন্ত্রী
দিল্লিতে লকডাউন নয়
দিল্লির করোনা ভাইরাস পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হলেও কোনও লকডাউন কার্যকর হবে না বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি জানিয়েছেন যে কোভিড–১৯–এর তৃতীয় ওয়েভ এর মধ্যে শেষ হয়ে গিয়েছে। প্রসঙ্গত, দিল্লিতে এখন করোনার তৃতীয় ওয়েভ চলছে তাই অনেকেই মনে করেছিলেন লকডাউনের পথেই হাঁটবে দিল্লি সরকার।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, 'দিল্লিতে ফের লকডাউন কার্যকর করা হবে না। আমার মনে হয় না এটা এখন আর কার্যকর পদক্ষেপ হবে, বরং সকলে মাস্ক পরে থাকলে তা বেশি উপযোগী হবে।’ সত্যেন্দ্র জৈন জানিয়েছেন যে দিল্লি করোনা ভাইরাসের তৃতীয় ওয়েভের শীর্ষবিন্দু অতিক্রম করে গিয়েছে। তাই এখন আর নতুন করে লকডাউন নয়। গত রবিবার দিল্লিতে নতুন করে ৩২৩৫ কোভিড–১৯ কেস দেখা দিয়েছে। মারা গিয়েছেন ৯৫ জন। তবে ২৬ অক্টোবরের পর কোভিড সংক্রমণ হ্রাস পেয়েছে। রাজধানীতে বর্তমানে করোনা কেসের সংখ্যা ৪.৮৫ লক্ষ, যেখানে পজিটিভ কেস বৃদ্ধি পেয়েছে ১৫.৩৩ শতাংশ।
গত ২০ অক্টোবরের পর থেকে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে, নভেম্বরের শুরুর থেকে তা সব রেকর্ড ভেঙে দেয়। আর এই নতুন করে সংক্রমণ বাড়ার পরই কোভিড রোগীদের জন্য বেডের সংখ্যা, বিশেষ করে আইসিইউ বেডের সংখ্যা কমেছে। গত সপ্তাহেই দিল্লি হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে অনুমতি দিয়েছে শহরের ৩৩টি বেসরকারি হাসপাতালে কোভিড রোগীর সংখ্যা বাড়িয়ে ৮০ শতাংশ করার। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন কেজরিওয়াল। এই বৈঠকে দিল্লির জন্য ১২ দফা পরিকল্পনার কথা জানিয়েছে কেন্দ্র।












Click it and Unblock the Notifications