প্রথা মেনে ‘‌হালুয়া সেরিমনি’‌তে নির্মলা সীতারমন, প্রথমবার কাগজবিহীন বাজেট পেশ হবে সোমবার

প্রথা মেনে ‘‌হালুয়া সেরিমনি’‌তে নির্মলা সীতারমন

করোনা আবহের মধ্যে প্রথম বাজেট অধিবেশন শুরু হবে ১ ফেব্রুয়ারি। তার আগে প্রথা মেনে বাজেটের আগে '‌হালুয়া সেরিমনি’‌ অনুষ্ঠান হয়ে গেল নির্মলা সীতারমনের উপস্থিতিতে। প্রত্যেক বছরই বাজেটের কিছুদিন আগে সরকার প্রথা অনুযায়ী এই হালুয়া সেরিমনি করে।

প্রথা মেনে ‘‌হালুয়া সেরিমনি’‌তে নির্মলা সীতারমন, প্রথমবার কাগজবিহীন বাজেট পেশ হবে সোমবার


এই সেরিমনির মাধ্যমে ববাজেটের নথি প্রিন্টিংয়ের জন্য যায়। করোনার কারণে এবারের বাজেট অধিবেশনে কিছু বদল আনা হয়েছে। ইকোনমিক সার্ভের কোনও প্রিন্ট এবার তৈরি করা হচ্ছে না। অর্থাৎ কাগজে কলমে কোনও ইকনমিক সার্ভে প্রকাশ করা হবে না। এই করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির যা বেহাল দশা সেখানে বাজেট প্রস্তুত করা একটা চ্যালেঞ্জিং কাজ তা বলার অপেক্ষা রাখে না।

এবার জেনে নেওযা যাক এই হালুয়া সেরিমনির সঙ্গে বাজেটের সম্পর্ক


❑ ‌বাজেটের অংশ হিসাবে এই রীতি অনুযায়ী '‌হালুয়া’‌ তৈরি করা হয় বড় কড়াইতে এবং তা অর্থমন্ত্রকরে সকল কর্মীদের মধ্যে বিতরণ করা হয়।


❑ এই মিষ্টি বিতরণের তাৎপর্য হল, তা বন্টনের পর অর্থমন্ত্রকের কর্মী ও বাজেটে সহায়ককারী আধিকারিকদের, যাঁরা বাজেট তৈরি ও প্রিন্টিং পদ্ধতির সঙ্গে যুক্ত, তাঁরা সকলেই এই সেরিমনির পর অর্থ মন্ত্রকেই থেকে যাবেন। এই সেরিমনিতে যোগ দেন অর্থমন্ত্রী, অন্ত্র মন্ত্রকের সচিব, বাজেট বিভাগের কর্মচারিরা এবং ২টি রাজস্ব শাখা ও তার কর্মীরা, অর্থমন্ত্রী বাদে আর সকলে বাজেটের ভাষণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ঘরের মধ্যেই বন্দী থাকেন। এমনকী তাঁরা ওই সময় পরিবারের সঙ্গেও দেখা করতে পারবেন না।

❑ এ বছর বাজেটের তথ্য প্রিন্ট করা হবে না তা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে এবং আইন প্রণেতা এবং সরকারি আধিকারিকা তা অনলাইনে দেখতে পারবেন। যার ফলে যিনি এই সংখ্যা ও বাজেতের পাতা তৈরি করছেন তিনি প্রেসের ভেতর থাকবেন।

❑ বাজেট ১ ফেব্রুয়ারি পেশ হবে, এই প্রথমবার কাগজহীন বাজেট পেশ হবে।


❑ হালুয়া সেরিমনি বাজেট তৈরির প্রক্রিয়াতে অংশ নেওয়া প্রতিটি কর্মীদের প্রচেষ্টা স্বীকৃতি ও প্রশংসা করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+