সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত 'কনটেন্ট' নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের! ৩৬ ঘণ্টার ডেডলাইন নয়া বিধিতে

ডিজিটাল প্ল্যাটফর্মে এবার সমস্ত ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়া থেকে শুরু করে ওটিটি নিয়ে বড়সড় বিধি আনতে চলেছে সরকার। এক তাবড় পরিবর্তন এনে দেশের বুকে ডিজিটাল মিডিয়ার আঙিনায় নয়া বিধি আরোপিত করতে চলেছে মোদী সরকার। সোশ্যাল মিডিয়ার হাত ধরে আপত্তিকর, বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্যকে রুখতেই এমন পদক্ষেপ তারা নিচ্ছে বলে খবর।

নয়া নিয়ম ও ওটিটি প্ল্যাটফর্ম

নয়া নিয়ম ও ওটিটি প্ল্যাটফর্ম

ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে সরকার একটি ত্রিস্তরীয় নিয়ন্ত্রণ প্রক্রিয়া আনছে। আপাতত ডিজিটাল মিডিয়াম তাতে অন্তর্ভূক্ত হচ্ছে না। তবে যদি সরকার কোনও তথ্য তাদের কাছে জানতে চায়,তাহলে অবশ্যই তারা সেই তথ্য জানাতে বাধ্য়। বলা হয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম ও ডিজিটাল মিডিয়ায় একটি স্বতন্ত্র কমিটি তৈরি করবে সরকার।

 স্বতন্ত্র কমিটির মাথায় কে থাকবেন?

স্বতন্ত্র কমিটির মাথায় কে থাকবেন?

কেন্দ্র জানিয়েছে, ওটিটি প্ল্যাটফর্মগুলির জন্য এই স্বতন্ত্র কমিটির মাথায় থাকবেন সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বা সমমর্যাদার কোনও বিচারপতি। এদিন রবিশঙ্কর প্রসাদ ও প্রকাশ জাভড়েকরের প্রেস কন্ফারেন্সে জানানো হয় যে ডিজিটাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে এই কমিটি সেদিকে নজর রাখবে।

 ওটিটিতে অভিযোগ নিরসন প্রক্রিয়া নিয়ে কোন মত ?

ওটিটিতে অভিযোগ নিরসন প্রক্রিয়া নিয়ে কোন মত ?

সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মে অভিযোগ কিছু দায়ের হলে এবার তা নিরসনের জন্য একজনকে থাকতে হবে। প্রতি মাসে অভিযোগের রিপোর্ট জমা দিতে হবে। এই গ্রিভেন্স সেলের অফিসারকে প্রয়োজন মতো পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।

 আপত্তিকর কন্টেন্ট

আপত্তিকর কন্টেন্ট

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় মহিলাদের আপত্তিকর ছবি বা যৌন উস্কানিমূলক ছবি তথ্য ঘিরে অভিযোগ থাকলে বা বিতর্ক তৈরি করতে পারে এমন কোনও কনটেন্ট থাকলে, তা সরিয়ে ফেলতে হবে ৩৬ ঘণ্টার মধ্যে। আগামী ৩ মাসের মধ্যে এই নিয়ম কার্যকরী হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+