নয়া করোনা স্ট্রেন আতঙ্কের জের! ব্রিটেন-ভারত বিমান চলাচলে আরও বাড়ল নিষেধাজ্ঞা
নয়া করোনা স্ট্রেন আতঙ্কের জের! ব্রিটেন-ভারত বিমান চলাচলে আরও বাড়ল নিষেধাজ্ঞা
ব্রিটেনের নয়া করোনা আগমণে তটস্থ প্রায় গোটা বিশ্বই। ইতিমধ্যেই সেদেশের সঙ্গে সমস্তরকম বিমান সংযোগ ছিন্ন করেছে প্রায় ৫০ টি দেশ। এদিকে চলতি সপ্তাহে প্রাথমিক ব্রিটেন ফেরত ৭ যাত্রীর শরীরে করোনা ভাইরাসের খোঁজ মিলেছে। যারা প্রত্যেকেই নয়া করোনা স্ট্রেনের দ্বারা সংক্রমিত বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই সেই সংখ্যা বেড়ে ২০তে পৌঁছেছে বলে জানা যাচ্ছে। এমতবস্থায় আরও কোনও ঝুঁকিই নিতে চাইছে না ভারত সরকার। অবশেষে মেয়াদ শেষের আগেই ফের বাড়নো হল ব্রিটেন-ভারত বিমান চলাচলের নিষেধাজ্ঞা।

প্রসঙ্গত উল্লেখ্য, ব্রিটেনের নয়া করোনাতঙ্কের কথা মাথায় রেখেই এর আগে ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ব্রিটেন থেকে আগত ও ভারত থেকে ব্রিটেনগামী সমস্ত বিমানেই জারি করা হয় নিষেধাজ্ঞা। এবার সেই নিষেধাজ্ঞার সময়সীমাই ৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। শীঘ্রই এই বিষয়ে কেন্দ্রের তরফে নির্দেশিকা প্রকাশ করা হবে বলে খবর।
বুধবারই একটি টুইট বার্তায় এই কথা জানান কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরী। যদিও পরিস্থিতি বুঝেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে কেন্দ্র। তবে তারপরেও কড়া নিয়ন্ত্রণের মাধ্যেই পরিষেবা চালু করা হবে বলেও কেন্দ্রের তরফে ইঙ্গিত মিলেছে। প্রসঙ্গত উল্লেখ্য,বুধবারই সরকারি ভাবে ২০ জন ব্রিটেন ফেরত যাত্রীর নয়া করোনা স্ট্রেনে আক্রমণের কথা জানানয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী। এর মধ্যে ৮ জনের খোঁজই দিল্লিতে, ৭ জনের খোঁজ বেঙ্গালুরুতে, দুজনের খোঁজ হায়দরাবাদে পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications