কংগ্রেস কর্নাটকে জিততেই জোটের পালে হাওয়া, শরদ-সদনে এমভিএ বৈঠকে বিরোধী ঐক্য

কংগ্রেস কর্নাটকে ক্লিন সুইপ করে দিয়েছে। বিজেপিকে পর্যুদস্ত করে দক্ষিণী রাজ্যে জয় তুলে নিতেই দেশজুড়ে বিরোধী ঐক্যের সুর তীব্র হতে শুরু করেছে। জোটের পালে হাওয়া তুলতে কর্নাটকের ফলাফল প্রকাশের ২৪ ঘণ্টা পরেই শরদ পাওয়ারের বাসভবনে এমভিএ-র বৈঠক অনুষ্ঠিত হল।

শরদ পাওয়ারের বাসভবনে এদিন এমভিএ বৈঠকে কংগ্রেস, উদ্ধব সেনা ও এনসিপি-র প্রতিনিধিরা ছিলেন। শরদ পাওয়ার স্বয়ং বিরোধী ঐক্যের বৈঠকে পৌরহিত্য করেন। এদিনের বৈঠকে মহারাষ্ট্রে জোটের তিন অংশীদারের মধ্যে ভাঙা বেড়া মেরামতের আর্জি জানানো হয়েছে।

কংগ্রেস কর্নাটকে জিততেই জোটের পালে হাওয়া

কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের দুর্দান্ত পারফরম্যান্সের পর উচ্ছ্বসিত মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাদি নেতারা। তাঁরা রবিবার মিলিত হয়েছিলেন এনসিপি নেতা শরদ পাওয়ারের বাসভবনে। তাঁরা তাঁদের ঐক্যকে শক্তিশালী করার পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করেন। তার পাশাপাশি নির্বাচন জয়ের কৌশল তৈরি করার বার্তা দেন সব নির্বাচনের জন্য।

এনসিপি প্রধান শরদ পাওয়ারের পৌরহিত্যে এই বৈঠকে ছিলেন উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউত, নানা পাটোলে, অজিত পাওয়ার, বালাসাহেব থোরাট-সহ অন্যান্য শীর্ষ নেতারাও। এনসিপির পক্ষে শরদ পাওয়ার ছাড়াও ছিলেন বিরোধী নেতা অজিত পাওয়ার, রাজ্যের এনসিপি প্রধান জয়ন্ত পাতিল, সাংসদ সুপ্রিয়া সুলে, বিধায়ক জিতেন্দ্র আওয়াদ।

শিবসেনা (উদ্ধবপন্থী) নেতা সঞ্জয় রাউত বলেন, "এমভিএ-তে অভ্যন্তরীণভাবে কোনও ভুল বোঝাবুঝি নেই। কর্ণাটকে ৪০ শতাংশ দুর্নীতি হলে মহারাষ্ট্রে ১০০ দুর্নীতি হয়। তাই এই সরকার পরাজিত হবে। রাজ্য কংগ্রেসের প্রধান নানা পাটোলে বলেন, কর্নাটকের মতো মহারাষ্ট্রের জনগণও প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহকে দেখাবেন যে তাঁরা বিজেপির বিরুদ্ধে।

কংগ্রেস কর্নাটকে জিততেই জোটের পালে হাওয়া

শরদ পাওয়ার বলেন, কর্নাটকে কংগ্রেসের পক্ষে রায় এমভিএ-র জন্য একটি নতুন উদ্যম। ২০২৪-এ বিজেপিকে যৌথ চ্যালেঞ্জ জানাবেন তাঁরা। শিবসেনা (উদ্ধবপন্থী), এনসিপি এবং কংগ্রেসের সমন্বয়ে লোকসভার আগে আসন সমঝোতার জন্য নতুন ফর্মুলা তৈরি করবে। তারপরই আবার রয়েছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন।

কর্নাটকের মতো মহারাষ্ট্রের জনগণও এমভিএ-র পক্ষে আর বিজেপি-জোটের বিপক্ষে রায় দেবে বলে নিশ্চিত জোটের নেতারা। এই মর্মে এমভিএ নেতারা অন্যান্য ছোটো দলগুলির সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪ সালে দেশে একটি ঐক্যবদ্ধ বিরোধী উপস্থাপন করার জন্য আশাবাদী।

এদিনই শরদ পাওয়ার জোট নিয়ে সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজার সঙ্গে বৈঠক করেন। কর্নাটক নির্বাচনে কংগ্রেসের জয়ের পর অন্যান্য রাজ্যেও বিরোধী ঐক্য গড়ে তোলার উপর জোর দিতে বলেন পাওয়ার। বিজেপির বিকল্প গড়ে তুলতে কংগ্রেসের নেতৃত্বেই যে জোট দরকার, সেই বার্তা দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+