দেশজোড়া কৃষক আন্দোলনের মাঝেই চলতি মাসেই ফের ‘মন কি বাত’ নিয়ে হাজির
দেশজোড়া কৃষক আন্দোলনের মাঝেই চলতি মাসেই ফের ‘মন কি বাত’ নিয়ে হাজির
কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে ইতিমধ্যেই উত্তাল গোটা দেশ। এতাবস্থায় বছর শেষের আগেই ফের মন কি বাত নিয়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক রাজ্যে বিধানসভা ভোটের আগে জনসংযোগে জোর দিতে আগামী ২৭ ডিসেম্বর ফের মন কি বাতের মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছানোর চেষ্টা করতে চলেছেন মোদী।

শুক্রবারই একটি টুইট বার্তায় একথা জানান তিনি। পাশাপাশি ২৭ ডিসেম্বরের অনুষ্ঠানের আগে দেশের আর্থ-সমাজিক সমস্যাপ পাশাপাশি বিভিন্ন অভাব-অভিযোগ জানাতে সরাসরি সরকারের সঙ্গে যোগযোগের কথা ও জানান মোদী। এর জন্য 'মাইগভ’, 'নমো অ্যাপের’ পাশাপাশি সরকার প্রদত্ত ১৮০০১১৭৮০০ রেকর্ডেড ভয়েস বার্তায় পাঠানোর কথা এদিনের টুইটে জানান তিনি।
প্রসঙ্গ উল্লেখ্য, বিজ্ঞাপনী প্রচার হোক বা মোদীর গ্রহণযোগ্যতা, যে কোনও কারণেই হোক না কেন ক্ষমতায় আসর পর থেকেই প্রত্যেক মাসের রবিবার একটি করে মন কি বাতের অনুষ্ঠান করতে দেখা যায় মোদীকে। এর জন্য মূলত সরসারি সম্প্রচার কেন্দ্র প্রসার ভারতীর শাখা সংস্থা অল ইণ্ডিয়া রেডিওকেই হাতিয়ার করেন তিনি। বাংলায় আকাশবাণীর একাধিক চ্যানেলে এতদিন শোনা যেত মোগীর মন কি বাত। এদিকে সূত্রের খবর, এবারের মন কি বাতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ক্ষমতায়নের পাশাপাশি প্রাক্তনীদের সাহায্যে শক্তিশালী দেশব্যাপী একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পক্ষেও একাধিক পরামর্শ দিতে পারেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications