ফের শারীরিক অসুস্থতা নিয়ে গোয়ার হাসপাতালে ভর্তি মনোহর পার্রিকর

ফের একবার রবিবার রাতে শারীরিক অসুস্থতা বোধ করায় হাসপাতালে ভর্তি হলেন গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর।

কয়েকদিন আগেই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছিলেন। সোজা গোয়া বিধানসভায় গিয়ে রাজ্য বাজেটও পেশ করেন। তারপরে ফের একবার রবিবার রাতে শারীরিক অসুস্থতা বোধ করায় হাসপাতালে ভর্তি হলেন গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর।

ফের হাসপাতালে ভর্তি মনোহর পার্রিকর

বিজেপি নেতা পার্রিকরকে গোয়ার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিহাইড্রেশন ও লো ব্লাড প্রেসারের সমস্যা রয়েছে পার্রিকরের।

পার্রিকরকে গোয়া থেকে সোজা মার্কিন যুক্তরাষ্ট্রে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে বলে শোনা গিয়েছিল। তবে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে স্পষ্ট জানান, গোয়ার হাসপাতালেই মুখ্যমন্ত্রীর চিকিৎসা চলবে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে পার্রিকরের স্বাস্থ্যের মনিটরিং করা হচ্ছে। মুখ্যমন্ত্রী চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আপাতত কোথাও তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে না।

গত ১৫ ফেব্রুয়ারি শারীরিক অসুস্থতা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন মনোহর পার্রিকর। সপ্তাহখানেক পরে ছাড়া পান। গোয়ার গিয়েই রাজ্য বাজেট পড়ে শোনান। সেইসময়ে মুম্বইয়ে বিশেষ কাজে গিয়ে নরেন্দ্র মোদী একফাঁকে লীলাবতী হাসপাতালে গিয়ে পার্রিকরের স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে আসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+