উপদেশ ফিরিয়ে মুতোর জবাব ‘বাকপটু’ মোদীকে, সুযোগ বুঝে ওস্তাদের মার মনমোহনের
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ‘মৌন’-মোহন বলে কটাক্ষ করতেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের নেতা-নেত্রীরা। এবার তাল বুঝে সেই উপদেশটাই ফিরিয়ে দিলেন মনমোহন সিং।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে 'মৌন'-মোহন বলে কটাক্ষ করতেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের নেতা-নেত্রীরা। এমনকী নরেন্দ্র মোদীও তাঁকে বেশি কথা বলার উপদেশ দিয়েছিলেন। এবার তাল বুঝে সেই উপদেশটাই ফিরিয়ে দিলেন মনমোহন সিং। একেবারে যাঁকে বলে মুতোর জবাব, তেমনটাই দিলেন তাঁর উত্তরসূরিকে।

দেশে একের পর এক নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটছে। উন্নাও থেকে কাঠুয়া, সুরাত থেকে হরিয়ানা- দেশের বুকে যে বীভৎসতা ঘটেছে, তা তাক করে দিয়েছে গোটা দেশকে। বিশ্বের কাছে দেশের মাথা নিচু হয়ে যাচ্ছে। তবু প্রধানমন্ত্রী নীরব। তিনি আজ মৌনব্রত অবলম্বন করেছেন। একের পর এক ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও বেশি কথা বলার পরামর্শদানকারী প্রধানমন্ত্রীর নিজের মুখেই রা নেই।
এই অবস্থায় 'বাকপটু' প্রধানমন্ত্রীকে জবাব ফিরিয়ে দিলেন 'মৌনি' প্রধানমন্ত্রী মনমোহন সিং। তখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী। তিনি মনমোহনকে বলতেন দেশের সমস্যা নিয়ে মুখ খোলার। এখন দেখা যাচ্ছে মনমোহনের সেই পথেই হাঁটছেন নরেন্দ্রো মোদীও। তাই মনমোহন বলছেন, এখন মোদী নিজেই কেন নিজের দেওয়া উপদেশ মানছেন না।
রাজনৈতিক মহল প্রশ্ন তুলেছে, দেশের চৌকিদার কেন মুখে কুলুপ এঁটেছেন। এমনও ব্যাখ্যা করেছেন অনেকে, মনমোহন সিং ঠিকই পরামর্শ দিয়েছেন। মনমোহন সিং তো স্বভাবগতভাবেই মৌন থাকতে পছন্দ করেন। কিন্তু মোদীজি তো বাকপটু, তাহলে তিনি কেন দেশের সমস্যার মুখ খুলতে এত কুণ্ঠা বোধ করছেন।
উল্লেখ্য, উত্তরপ্রদেশের উন্নাও, জম্মু-কাশ্মীরের কাঠুয়া, দুই নাবালিকা ধর্ষণকাণ্ডেই নাম জড়িয়েছে মোদীর দলের মন্ত্রীদের। উন্নাওয়ে মূল অভিযুক্তই বিজেপি নেতা আর কাঠুয়া-কাণ্ডে অভিযুক্তের সমর্থনে রাস্তায় নেমেছে বিজেপি। আর তাতেই চরম অস্বস্তিতে কেন্দ্রের শাসক দল। এই অবস্থায় মুখে কুলুপ প্রধানমন্ত্রীর।
এর মধ্যে মোদী শুধু বলেন, ভারতের মেয়েরা সুবিচার পাবে। কোনওভাবেই অপরাধী ছাড়া পাবেন না। কিন্তু ৫৬ ইঞ্চি ছাতির মানুষটির গলার আওয়াজ কেমন যেন ম্রিয়মান। মনমোহন সিং এ প্রসঙ্গে বলেন, কাঠুয়াকাণ্ডের পর যদি যথাযথ ব্যবস্থা নেওয়া হত, তাহলে এই নাবলিকা নিগ্রহের ঘটনা এই আকার নিত না।












Click it and Unblock the Notifications