মণিপুর বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ: ভোট পড়েছে ৮৬ শতাংশ
মণিপুরে ২য় দফার নির্বাচনী ভোটগ্রহণের শেষ দফার ভোটগ্রহণ শুরু হয় বুধবার সকাল ৭ টা থেকে। আজকের ভোটগ্রহণ পর্বে মোট ৯৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ভোট পড়েছে ৮৬ শতাংশ।
ইম্ফল, ৮ মার্চ : মণিপুরে ২য় দফা তথা শেষ দফার ভোটগ্রহণ শুরু হয় বুধবার সকাল ৭ টা থেকে। ২০১৭ সালের মণিপুর বিধনাসভা নির্বাচনে সবচেয়ে স্মরণীয় ভোটের লড়াই হিসাবে দেখা হচ্ছে ইরম শর্মিলা বনাম ওকারাম ইবোবি সিংয়ের ভোটযুদ্ধকে। ভোট পড়েছে ৮৬ শতাংশ।।
মণিপুরের শেষ দফার নির্বাচনে ২২ টি কেন্দ্রে সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। আজকের ভোটগ্রহণ পর্বে মোট ৯৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ইরম শর্মিলা ও ওকারাম ইবোবি সিং ছাড়াও এই নির্বাচনের অন্যতম হেভিওয়েট প্রার্থী রাজ্যের উপমুখ্যমন্ত্রী এম গাইখাঙ্গাম।

এম গাইখাঙ্গাম মণিপুরের নাঙ্গবা কেন্দ্র থেকে লড়ছেন। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির আদিম পামেই। এদিকে গত ১৫ বছর ধরে রাজ্যে কংগ্রেসের অধিপত্য ইবোবি সিং ধরে রাখতে পারেন কি না সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। কারণ থৌবাল কেন্দ্রে তাঁর সঙ্গে ভোটের লড়াইয়ে রয়েছেন মণিপুরের আয়রন লেডি ইরম চানু শর্মিলা।
ইরম চানু শর্মিলার রাজনৈতিক দল পিপলস রিসার্জেন্স অ্য়ান্ড জাস্টিস অ্যালায়েন্সের দিকে প্রথম থেকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ইরমের কেন্দ্র থৌবালে মুসলিম ভোটব্যাঙ্ক একটা বড় ইস্যু হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications