পরা যাবে না টি-শার্ট ও জিন্স! নির্ধারিত হল সরকারি কর্মচারীদের জন্য বিশেষ 'ড্রেস কোড'
এবার থেকে মহারাষ্ট্র সরকারি কর্মচারীদের জন্যে বিশেষ 'ড্রেস কোড' নির্ধারণ করে দিল উদ্ধব ঠাকরের সরকার। নয়া নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে অফিসে টি-শার্ট বা জিন্স পরে কোনও ভাবেই যাওয়া যাবে না। অন-ডিউটি অবস্থায় শুধুমাত্র 'ফর্মালস'-এ থাকতে হবে সরকারি কর্মীকে।

তবে শুধু মহারাষ্ট্র নয়, এর আগে বিহার, তামিলনাড়ু, কর্ণাটক, হিমাচলপ্রদেশ এবং রাজস্থানেও সরকারি কর্মীদের জন্য ড্রেস কোড নির্ধারিত আছে। মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, সচিবালয় ও অন্য সরকারি অফিসগুলিতে কর্মরত কর্মচারীদের এবার থেকে ড্রেস কোড মেনে নিয়েই কর্মস্থলে যেতে হবে।
মহারাষ্ট্র সরকারের আদেশে বলা হয়েছে, রাজ্য সরকারী কর্মচারী এবং চুক্তিভিত্তিক কর্মীদের সচিবালয় এবং সরকারি দফতরে যাওয়ার সময় উপযুক্ত পোশাকবিধি মেনে নিতে হবে। সরকারি আদেশে বলা হয়েছে, মহিলা কর্মীরা প্রয়োজনে শাড়ি, সালোয়ার বা চুড়িদার কুর্তা, ট্রাউজার প্যান্ট এবং শার্ট পরতে পারেন।
নির্দেশিকায় লেখা, 'এটি লক্ষ্য করা গিয়েছে যে বেশিরভাগ কর্মী কর্মস্থলে উপযুক্ত পোশাক পরেন না। এতে সাধারণ মানুষের সামনে সরকারী কর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে।'












Click it and Unblock the Notifications