সুপ্রিম নির্দেশ সামনে আসার পরেই বড় পদক্ষেপ কেজরিওয়ালের! শঙ্কা প্রশাসনিকমহলে

সুপ্রিম নির্দেশ সামনে আসার পরেই কড়া কেজরিওয়াল! আর এই রায় ঘোষণার পরেই দিল্লির সার্ভিস বিভাগের সচিব (Secretary Services) আশিস মোরেকে সরিয়ে দিল আপ সরকার। বৃহস্পতিবারই অফিসার বদলি এবং নিয়োগ সংক্রান্ত দায়িত্ব দিল্লি সরকারকে দিয়েছে সুপ্রিম কোর্ট।

আর এর কয়েক ঘন্টা পরেই এই নির্দেশ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পরেই দিল্লির সার্ভিস বিভাগের সচিব পদে আনা হয়েছে অনিল কুমার সিংকে। তিনি ১৯৯৫ সালের দিল্লির IAS অফিসার বলে জানা গিয়েছে।

বড় পদক্ষেপ কেজরিওয়ালের!

আর এই রদবদলের পরেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন সরকারি অফিসার পদে বড়সড় রদবদল হবে। যারা মানুষের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছেন সেই সমস্ত অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন কেজরিওয়াল। ফলে অমিত শাহ ঘনিষ্ঠ একাধিক অফিসারের বিরুদ্ধে কেজরিওয়াল সরকার পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা।

পাশাপাশি আরও অফিসার পর্যায়ে রদবদল করা হবে বলেও এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেজরিওয়াল। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার আগে পর্যন্ত এই সার্ভিস বিভাগ ছিল দিল্লির রাজ্যপালের অধীনে। বলে রাখা প্রয়োজন, সুপ্রিম কোর্টে আজ বৃহস্পতিবার বড় জয় পেয়েছে কেজরিওয়াল সরকারের। সুপ্রিম কোর্টে পাঁচ বিচারপতির বেঞ্চে মামলার শুনানি ছিল।

প্রধান বিচারপতি ডিএওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি হয়। আর সেই মামলার শুনানিতেই এদিন সুপ্রিম কোর্ট স্পষত জানিয়ে দিয়েছে যে দিল্লির আইন-শৃঙ্খলা নিয়ে দিল্লি সরকারের সঙ্গে লেফটেন্যান্ট গভর্নরের আর দড়ি টানাটানি চলবে না।

প্রধান বিচারপতি ডিএওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি হয়।

দিল্লি সরকারের হাতেই থাকবে যাবতীয় প্রশাসনিক ক্ষমতা। এমনকী এই বিষয়ে লেফটেন্যান্ট গভর্নরের কোনও হস্তক্ষেপ চলবে না। তাঁকেও মেনে চলতে হবে দিল্লি সরকারের নির্দেশ। মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, গণতান্ত্রিক ভাবে জিতে আসা সরকারের কাজেই প্রশাসনিক ক্ষমতা থাকা উচিৎ।

আর এই নির্দেশ সামনে আসার পরেই বড় পদক্ষেপ কেজরিওয়াল সরকারের। বলে রাখা প্রয়োজন, কেজরিওয়াল সরকারের সঙ্গে একাধিক ইস্যুতে দিল্লি রাজ্যপালের সংঘাত দেখেছে দেশের মানুষ। সেখানে দাঁড়িয়ে সুপ্রিম নির্দেশ বড় ধাক্কা হিসাবেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+