কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩: গণনায় চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে বাংলার দশা! মাঝরাতে বিজেপির জয় মাত্র ১৬ ভোটে
কর্নাটকে কংগ্রেস শনিবারেই বড় ব্যবধানে জয়ী হয়েছে। দুই প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ও বিজেপির কম ব্যবধানে জয় আর পরাজয়ের তালিকায় বেশ কিছু আসনও রয়েছে। তেমনই এক আসন হল বেঙ্গালুরুর জয়নগর। গণনায় সময় চ্যালেঞ্জ আর পাল্টা চ্যালেঞ্জে যেন বাংলা গণনার পরিস্থিতি তৈরি হয়। তবে এই আসনে শেষ হাসি হাসে বিজেপি।
গণনার প্রায় পুরো সময় লড়াই হয়েছে, নেক টু নেক। একটা সময় কংগ্রেস প্রার্থী সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন। তবে জয় ঘোষণা টুকুই বাকি ছিল। সেই সময় বিজেপি ফের গণনার দাবি জানায়। মধ্যরাতে তিনটি গণনার পরে বিজেপি প্রার্থী সিকে রামমূর্তিকে জয়ী বলে ঘোষণা করা হয়। তবে তাঁর জয়ের ব্যবধান মাত্র ১৬ ভোট।

এই কেন্দ্রে গণনা শুরুর পরেও তা বন্ধ হয়ে গিয়েছিল। তারপর ১৬ রাউন্ড গণনার পরে কংগ্রেস প্রার্থী সৌম্য রেড্ডি সামান্য এগিয়ে ছিলেন। কিন্তু গণনায় থাকা বিজেপির কর্মীরা এই রায়কে চ্যালেঞ্জ করেন এবং ফের গণনার দাবি তোলেন।
প্রথমবার পুনর্গণনার পরে কংগ্রেসে পক্ষে ব্যবধান বেড়ে হয়ে ২৯৪। এই সময় বিজেপির তরফে ফের গণনার দাবি তোলা হয়। দ্বিতীয়বার পুনর্গণনার পরে বিজেপির সিকে রামমূর্তি কংগ্রেসের সৌম্য রেড্ডির থেকে ১৬ ভোটে এগিয়ে যান। সেই সময় কংগ্রেস নেতারা ফের গণনার দাবি করলেও, সেই দাবি মানা হয়নি বলেই জানা গিয়েছে।

গণনা-পুনর্গণনার দাবি নিয়ে গণ্ডগোল বংলার মানুষের গা-সওয়া হয়ে গিয়েছে। শনিবার সেই পরিস্থিতিই তৈরি হয় কর্নাটকে। তবে বলে রাখা ভাল বাংলার যেভাবে ভোটের পরে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে রিগিং-এর অভিযোগ ওঠে, তা কর্নাটকের নির্বাচনে দেখা যায়নি।












Click it and Unblock the Notifications