কঙ্গনার বাড়িও কি এবার ভাঙা হতে পারে! শিবসেনার রোষানলে থাকা অভিনেত্রীকে ঘিরে পারদ চড়ছে

মহারাষ্ট্র এই মুহূর্তে দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগীর সংখ্যায় জেরবার। তারই মাঝে বলিউড ঘিরে দুটি পর পর ঘটনায় গোটা ফোকাস এখন দুই অভিনেত্রীকে ঘিরে। সুশান্ত মামলার হাত ধরে একদিকে রিয়া চক্রবর্তী গ্রেফতার হয়েছেন মাদক যোগের জন্য, অন্যদিকে, শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে কথাকাটাকাটির জেরে কঙ্গনাকে ঘিরে সেনাশিবিরের রাজনৈতিক রোষ বাড়ছে। দেখে নেওয়া যাক মুম্বইয়ে আপাতত কঙ্গনা রানাওয়াতকে ঘিরে কোন কোন তথ্য উঠতে শুরু করেছে।

 কঙ্গনার বাড়ি কি আদৌ ভাঙা হতে পারে?

কঙ্গনার বাড়ি কি আদৌ ভাঙা হতে পারে?

সোমবার বৃহন্মুম্বই পুরসভা মুম্বই সিভিল কোর্টে একটি আপিল করে। যেখানে বলা হয়েছে মুম্বইয়ের খার এলাকার একটি বাড়ি যেন খালি করার বার্তা দেওয়া হয়। যাতে সেই বাড়িটি নিয়ে পুরসভা যথোপোযুক্ত পদক্ষেপ নিতে পারে। ২০১৮ সালেও এই বাড়িটি নিয়ে পুরসভা একটি নোটিস দিয়েছিল। উল্লেখ্য, খার এলাকার ওই বাড়িতেই থাকেন কঙ্গনা।

 কী ঘটেছে কঙ্গনার বাড়ি নিয়ে ?

কী ঘটেছে কঙ্গনার বাড়ি নিয়ে ?

উল্লেখ্য, ২০১৮ সালে খার এলাকায় ওই বাড়িটিতে কয়েকজন আবাসিকের বিরুদ্ধে অবৈধ কিছু পরিবর্তনের অভিযোগ ছিল। অভিযোগ বিল্ডারের বিরুদ্ধেও ছিল। অভিযোগ ছিল অনুমোদনের বাইরে গিয়ে বিল্ডিং এ কিছু পরিবর্তন ঘটানোর। দেখা যাচ্ছে ২০১৩ সালে ওই বিল্ডিংয়ের পাঁচ তলায় বসবাস শুরু করেন কঙ্গনা। সেখানের ৩ টি ফ্ল্যাট তিনি কিনে নেন। মোট ১৪ কোটি টাকা দিয়ে তিনি ফ্ল্যাটগুলি কেনেন।

চলতে থাকে মামলা

চলতে থাকে মামলা

এই সংকট ঘিরে কঙ্গনা ও ফ্ল্যাটের বেশ কিছু আবাসিকের সঙ্গে মুম্বই পুরসভার আইনি লড়াই চলতে থাকে। এরপর আচনকাই সোমবার কঙ্গনার বাড়ি নিয়ে নতুন অ্যাফিডেভিট পেশ করে মুম্বই পুরসভা। ফের একবার শুরু হয় আইনি মামলা। তার আগে, সদ্য কঙ্গনার সঙ্গে শিবসেনার সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ হয়ে গিয়েছে। তারপরই এমন পদক্ষেপের জেরে ফের একবার শিবসেনার গতিবিধি নিয়ে জল্পনা চড়ছে।

 মুভি মাফিয়া ও কঙ্গনার বার্তা

মুভি মাফিয়া ও কঙ্গনার বার্তা

এদিকে, ইতিমধ্যেই কঙ্গনার পালি হিলসের অফিস বিএমসি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তারপর থেকেই কঙ্গনা আশঙ্কা প্রকাশ করেছেন যে তাঁর বাড়িও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। অন্যদিকে,শিবসেনা প্রধান তযথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে মুভি মাফিয়াদের যোগাযোগ নিয়েও কঙ্গনা তোপ দাগেন। সবমিলিয়ে আপাতত জল্পনা চড়ছে কঙ্গনার বাড়ি ঘিরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+