কঙ্গনাকে ঘিরে 'পাওয়ার গেম'! মারাঠা রাজনীতিতে জোট শরিক শরদ ক্যাম্পের সামনে কোণঠাসা উদ্ধবরা

পিতৃপক্ষের শুরুর দিক থেকেই বলিউডে দুই অভিনেত্রীকে ঘিরে ক্রমাগত আলোচনা শুরু হয়েছে। একদিকে, সুশান্ত মামলায় রিয়া চক্রবর্তী অন্যদিকে, এই সুশান্ত মামলার হাত ধরেই কঙ্গনা রানাওয়াতও বিতর্কের মধ্যে উঠে আসেন। একদিকে , রিয়া যখন গ্রেফতার হলেন, তখন অন্যদিকে, মুম্বইয়ের বুকে ভেঙে দেওয়া হল কঙ্গনার অফিস। উল্লেখ্য, সুশান্ত মামলা ঘিরেই কঙ্গনার সঙ্গে শিবসেনার চরম সংঘাত শুরু হয়। সেই সংঘাতের হাত ধরেই মারাঠা রাজনীতির ময়দানে ফের ড্যামেজ কন্ট্রোলে নামলেন 'স্ট্রং ম্যান' শরদ পাওয়ার।

 অস্বস্তিতে পাওয়ার!

অস্বস্তিতে পাওয়ার!

উল্লেখ্য, মারাঠা স্ট্রং ম্যান শরদ পাওয়ার কঙ্গনা পর্ব নিয়ে অত্যন্ত বিরক্ত। তিনি নিজেই জানিয়েছেন, 'আমি জানিনা সেখানে (কঙ্গনার অফিসে) কোনও অবৈধতা ছিল কি না..।' এরপরই তিনি জানান মুম্বই পুরসভা যেভাবে কঙ্গনাকে নিয়ে পদক্ষেপ নিয়েছে, তাতে মানুষের মনে সন্দেহ তৈরি করার অবকাশ দেওয়া হয়েছে। তিনি বলেন পুরসভার নিজের নীতি রয়েছে, আর তা মেনেই অফিসারদের কাজ করা উচিত।

বলিউড তারকাকে নিয়ে রাজনীতিকদের বৈঠক!

বলিউড তারকাকে নিয়ে রাজনীতিকদের বৈঠক!

মহারাষ্ট্রের ইতিহাসে সম্ববত এমন পরিস্থিতি আগে দেখা যায়নি, যে একজন বলিউড অভিনেত্রীর সঙ্গে সংঘাত ঘিরে তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বরা বৈঠকে বসছেন! কঙ্গনা ইস্যুর হাত ধরে সেই ছবি দেখা গেল মারাঠা রাজনীতিতে। সেখানে কঙ্গনাকে ঘিরে বৈঠকে বসেন উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার ও সঞ্জয় রাউতরা। সেখানেই রাজনীতির পাঠ উদ্ধবকে কার্য ত পড়িয়ে দিয়েছেন এনসিপি নেতা শরদ পাওয়ার। মহারাষ্ট্রের পোড় খাওয়া এই রাজনীতিবিদ বুঝিয়ে দিয়েছেন, এই ইস্যুতে তিনি কতটা বিরক্ত। শিবসেনার পদক্ষেপে জোট সরকারের শরিক কংগ্রেসও অত্যন্ত অস্বস্তিতে।

শিবসেনা জোট শরিকরাই উদ্ধবদের নিয়ে ক্ষুব্ধ!

শিবসেনা জোট শরিকরাই উদ্ধবদের নিয়ে ক্ষুব্ধ!

এনসিপির শরদ পাওয়ারের মতো কংগ্রেসও কঙ্গনা ইস্যুতে শিবসেনার পদক্ষেপ নিয়ে ক্ষুব্ধ। কংগ্রেসের দাবি, অযথা কঙ্গনাকে প্রচারের আলোয় এনেছে মুম্বই পুরসভার পদক্ষেপ। এদিকে, কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমের দাবি, 'সরকারের চেয়ারে বসে এমন পদক্ষেপ নেওয়া উচিতই হয়নি '।

কোণঠাসা হচ্ছে শিবসেনা!

কোণঠাসা হচ্ছে শিবসেনা!

এদিকে, কঙ্গনা ইস্যুতে ইতিমধ্যেই গা ঝাড়তে শুরু করেছেন শিবসেনার সঞ্জয় রাউত। তিনি বলেন, যা ঘটে গিয়েছে তা পুরনো। তাঁর সমস্যা শুধু কঙ্গনার 'মিনি পাকিস্তান' মন্তব্য নিয়ে ছিল। এদিকে, শিবসেনার একাধিক
শরিকদলের নেতা ক্রমাগত কঙ্গনা ইস্য়ুতে উদ্ধব শিবিরকে কোণঠাসা করতে শুরু করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+