কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা ! পাল্টা উদ্ধব শিবিরকে 'সোনিয়া সেনা' তকমা অভিনেত্রীর

কঙ্গনার বিরুদ্ধে মানহানি মামলা শিবসেনার!পাল্টা উদ্ধব শিবিরকে 'সোনিয়া সেনা' তকমা অভিনেত্রীর

খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে 'তুই' সম্বোধন করেছিলেন বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত। আর সেই সূত্র ধরে এবার কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে শিবসেনা বনাম কঙ্গনা যুদ্ধ ক্রমাগত রাজনীতির পারদ চড়িয়ে যাচ্ছে। গত ২ দিন সেই পরিস্থিতি ক্রমাগত জাতীয় রাজনীতির নজর কেড়েছে।

সোনিয়া সেনা

সোনিয়া সেনা

শিবসেনাকে এখন থেকে 'সোনিয়া সেনা' বলে আখ্যা দিতে শুরু করে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। এক টুইটে এদিন , কঙ্গনা দাবি করেছেন, বালা সাহেব ঠাকরে যে আদর্শে শিবসেনা গড়েছিলেন সেই আদর্শ শিবসেনা বিকিয়ে দিয়েছে। এরপরই তিনি লেখেন, 'শিবসেনা এখন সোনিয়া সেনা হয়ে গিয়েছে'।

মানহানির মামলা

মানহানির মামলা

'মিনি পাকিস্তান ' মন্তব্য ইস্যুতে তাঁর সঙ্গে শিবসেনা যে এমনভাবে আক্রমণ শানাবে তা সম্ভবত আঁচ করতে পারেনি কঙ্গনা ক্যাম্প। এরপরই অভিনেত্রীর অফিস ভাঙে মুম্বই পুরসভা। তারপর উদ্ধব ঠাকরেকে 'তুই' সম্বোধন করে কঙ্গনা তোপ দাগেন। আর এদিন সেই সূত্র মতোই এদিন কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে। আইপিসি ৫০০ ধারায় এই মামলা দায়ের হয়েছে।

 কঙ্গনার সমর্থনে অখিল ক্ষত্রিয় মহাসভা!

কঙ্গনার সমর্থনে অখিল ক্ষত্রিয় মহাসভা!

এদিকে, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সমর্থনে অখিল ক্ষত্রীয় মহাসভা এগিয়ে এসেছে। গাজিয়াবাদে ম্যাজিস্ট্রেটের কাছে তারা একটি মেমোরেন্ডাম এই মর্মে দিয়েছে।

 গা ঝাড়ছে শিবসেনা!

গা ঝাড়ছে শিবসেনা!

শিবসেনার তরফে সঞ্জয় রাউত সাফ জানিয়েছেন, কঙ্গনার অফিস ভাঙা নিয়ে শিবসেনার কিছু করার নেই। যা হয়েছে তা মুম্বই পুরসভা করেছে। এদিকে, সূত্রের দাবি, কঙ্গনাকে নিয়ে শিবসেনার গতিবিধিতে ব্যাপক ক্ষুব্ধ জোট শরিক এনসিপি। এনসিপি নেতা শরদ পাওয়ার বিষয়টি উদ্ধব ঠাকরেকে জানিয়েওছেন। এরপর থেকেই শিবসেনা এই বিতর্ক থেকে দূরে সরে যেতে চাইছে বলে দাবি ওয়াকিবহালমহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+