বৃদ্ধ–বৃদ্ধাদের প্রতি অমানবিক আচরণ, বরখাস্ত ইন্দোর পুরনিগমের ২ কর্মী

বৃদ্ধ–বৃদ্ধাদের প্রতি অমানবিক আচরণ, বরখাস্ত ইন্দোর পুরনিগমের ২ কর্মী

অমানবিক ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশ। শুক্রবার এক ভিডিওতে দেখা গিয়েছে আশ্রয়হীন বৃদ্ধ–বৃদ্ধাদের হাইওয়ের ধারে ফেলে রেখে দিয়ে গিয়েছে ইন্দোর পুরনিগমের কর্মীরা। এই ঘটনাটি মোবাইলে ভিডিও করেন স্থানীয়রা এবং অনলাইনে ছড়িয়ে দেন।

বৃদ্ধ–বৃদ্ধাদের প্রতি অমানবিক আচরণ


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ইন্দোর শহরের বাইরে ক্ষিপ্রা গ্রামের বাসিন্দাদের বিরোধিতার পর ২ জন আইএমসি কর্মী এক বৃদ্ধ ও এক দুর্বল বৃদ্ধা মহিলাকে জোর করে পুরনিগমের গাড়িতে তোলার চেষ্টা করছিল। বৃহস্পতিবার রাতে যেখানে পারদ ৭.‌২ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে গিয়েছিল, সেই হাড়হীম করা ঠাণ্ডায় বৃদ্ধ–বৃদ্ধাদের আইএমসি কর্মী দ্বারা হাইওয়ের ধারে ফেলে রেখে দেওয়ার পদক্ষেপের প্রতিবাদ করেন স্থানীয়রা।

রাজ্যের বিজেপি সরকারও আইএমসি কর্মীদের এ ধরনের আচরণের তীব্র নিন্দা করেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী টুইটে বলেন, '‌আমি আজকে জানতে পেরেছি যে পুরনিগমের কর্মীরা বৃদ্ধ–বৃদ্ধাদের সঙ্গে অমানবিক আচরণ করেছেন। ২ জন কর্মীর মধ্যে একজন ডেপুটি কমিশনার, যিনি এই ঘটনার জন্য দায়ি, তাঁকে বহিষ্কার করা হয়েছে। জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে যেন তিনি বৃদ্ধদের সঠিকভাবে যত্ন নেন।’‌ তিনি এও বলেন, '‌বৃদ্ধদের প্রতি অমানবিক আচরণ কোনও ভাবে বরদাস্ত করা হবে না। প্রত্যেক প্রবীণ ব্যক্তিকে শ্রদ্ধা ও ভালোবাসার নজরে দেখা উচিত। এটাই আমাদের সংস্কৃতি এবং মানবিক ধর্ম।’ মধ্যপ্রদেশের পূর্তমন্ত্রী ভূপেন্দ্র সিং দ্রুত ২ কর্মীদের বরখাস্ত করে দেন। যদিও আইএমসি এই ঘটনার সাফাই দিতে গিয়ে জানিয়েছেন যে আসলে ওই দুই কর্মী বৃদ্ধ–বৃদ্ধাদের সহায়তা করছিলেন। আইএমসির অতিরিক্ত কমিশনার অভয় রাজনগাঁওনকর দাবি করেন যে পুরনিগমের কর্মীরা আশ্রয়হান মানুষদের রাত্রীকালীন আশ্রয়ে নিয়ে যাচ্ছিলেন। বৃদ্ধ–বৃদ্ধাদের শহরের বাইরে রেখে আসার দাবি নস্যাৎ করে দেন তিনি। যদিও এই ঘটনার তীব্র প্রতিবাদ করে রাজ্যের বিরোধী দল কংগ্রেস। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+