দুর্দান্ত অপারেশনে প্যাংগংয়ের ফিঙ্গার ৪-এ ভারতীয় সেনা! রিজলাইনে এখনও লুকিয়ে চিনের পিএলএ

লাদাখে ক্রমেই অ্যাডভান্টেজ লাভ করছে ভারত। জানা গিয়েছে সম্প্রতি এক দুর্দান্ত অপারেশনের মাধ্যমে লাদাখের প্যাংগং লেকের ফিঙ্গার ৪-এর দখল নিয়েছে ভারতীয় সেনা। তবে জানা গিয়েছে সেই এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ চূড়ায় ভারতীয় সেনা পৌঁছালেও, বেশ কয়েকটি রিজলাইনে এখনও লুকিয়ে বসে আছে চিনা সেনা।

ফিঙ্গার ৪-এর রিজলাইন দখল করে রয়েছে চিন

ফিঙ্গার ৪-এর রিজলাইন দখল করে রয়েছে চিন

প্যাংগং সোতে চিনা সেনারা ফিঙ্গার ৫ এ ফিরে এসেছিল, তবে তারা এখনও ফিঙ্গার ৪-এর রিজলাইন দখল করে রয়েছে। চিনা সেনারা ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৮-এর মধ্যে ৮-কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে তাদের তৈরি কাঠামোগুলিকেই এলএসি বলে দাবি করে যাচ্ছে এখনও। এদিকে প্যাংগং হ্রদের কাছে গ্রিন টপের উপর থেকে চিনা সেনা দখলদারি সরাতে না চাওয়াতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও তিক্ত হচ্ছে চিনের।

হটলাইনে দুই দেশের সেনার কথাবার্তা

হটলাইনে দুই দেশের সেনার কথাবার্তা

এদিন হটলাইনে দুই দেশের সেনা কমান্ডারের মধ্যে কথাবার্তা হয় বলে জানা গিয়েছে। এর আগে ২৯-৩০ অগাস্ট রাতে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স চিন সেনাকে হারিয়ে হেলমেট ও ব্ল্যাক টপ অধিকার করেছে। সূত্রে খবর, এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের লক্ষ্য ছিল, পিএলএ ওই দুর্গম এলাকায় ভারতীয় সেনার গতিবিধি জানার জন্য যে শক্তিশালী ক্যামেরা বসিয়েছিল, তা ধ্বংস করা। এই ক্যামেরার গুরুত্বপূর্ণ নজরদারি নিয়ে সেনাসূত্রে খবর, এই হেলমেট ও ব্ল্যাকটপ প্যাংগং লেকের দক্ষিণ তীরের বাম দিকে অবস্থিত।

৩০টি ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে চিনের তরফে

৩০টি ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে চিনের তরফে

এদিকে ৭ সেপ্টেম্বর প্যাংগং লেকের দক্ষিণে দুই পক্ষের সেনাই শূন্যে গুলি চালায়। জানা যায়, সেই ঘটনার পর থেকেই সেনা মোতায়েন করতে শুরু করেছে চিনা সেনা। এই মুহূর্তে উভয় পক্ষের সেনা একে অপরের থেকে খুব কাছাকাছি আবস্থান করছে৷ ভারতীয় সেনা চিনের কর্মকাণ্ডে গভীর নজর রাখছে৷ চিনের তরফে অন্তত ২০ থেকে ৩০টি ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে প্যাংগং এলাকায়।

প্যাংগংয়ে ৬ হাজার সৈন্য মোতায়েন চিনের

প্যাংগংয়ে ৬ হাজার সৈন্য মোতায়েন চিনের

এছাড়া জানা গিয়েছে চিন প্যাংগং এলাকায় নিজেদের ৫ থেকে ৬ হাজার সৈন্য মোতায়েন করে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে। ভারতীয় সেনার অধীনে থাকা গুরুত্বপূর্ণ চূড়াগুলি দখলের উদ্দেশ্যেই সেখানে সৈন্য বহর বাড়াচ্ছে পিএলএ। তাছাড়া ট্যাঙ্ক স্কোয়াড্রনও মোতায়েন করেছে চিন। পুরদস্তুর যুদ্ধের জন্যে তৈরি হচ্ছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+