সারা দেশে করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও দৈনিক মৃত্যুতে তৈরি হল নয়া রেকর্ড

সোমবারের স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলেছে দেশে করোনার জেরে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৮১,৩৮৬ ছিল। এদিন তার থেকেও নেমে ১৮ মে ভারতের স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, দেশে করোনার জেরে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২,৬৩,৫৩৩ জন। সুস্থ হয়েছেন ৪,২২,২৩৬ জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ৪,২৩৯ জনের। যে সংখ্যাটাই রীতিমতো উদ্বেগে রাখছে।

চিকিৎসকরা কী বলছেন?

চিকিৎসকরা কী বলছেন?

প্রসঙ্গত, যেভাবে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যার গ্রাফ নামছে তাতে স্বস্তিতে থাকার জায়গা নেই বলেই 'ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি'-র এক অনুষ্ঠানে জানিয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। তাঁর সাফ বক্তব্য কোভিড রোগীর চিকিৎসা শেষ হলেও, সুস্থ হলেও, তাঁকে অন্তত ১০ দিন কড়া নজরে রাখা উচিত।

 দাপট বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের

দাপট বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের

এদিকে, এরই মাঝে দেশে ব্ল্যাক ফাঙ্গাসের রমরমা শুরু হয়েছে। বাংলাতেও এর প্রভাব দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গে কলকাতা লাগোয়া বেশ কয়েকটি জেলায় ব্ল্যাক ফাঙ্গাসের দাপট ধরা পড়ছে। কলকাতায় ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে বলে খবর।

 পরিসংখ্যান একনজরে , রেকর্ড মৃতের সংখ্যা একদিনে

পরিসংখ্যান একনজরে , রেকর্ড মৃতের সংখ্যা একদিনে

এদিকে, ১৮ মে-র করোনা রিপোর্ট জানান দিচ্ছে, দেশে অ্যাক্টিভ কেস নামছে। ৩৩,৫৩,৭৬৫ টি অ্যাক্টিভ কেসের রিপোর্ট এদিন সামনে এসেছে। তবে মৃতের সংখ্যা ২,৭৮,৭১৯ হয়েছে। মোট করোনাজয়ী ২,১৫,৯৬,৫১২। তবে দেশে এদিন আলাদা করে রেকর্ড গড়ল ৪২২৪৩৬ জন করোনা জয়ী। যাঁদের সংখ্যাটা নিঃসন্দেহে আশাব্যাঞ্জক। প্রসঙ্গত, একদিনের নিরিখে মৃতের সংখ্যা এদিন রেকর্ড গড়েছে। শেষ ২৪ ঘণ্টায় ৪,৩২৯ জনের মৃত্যু নিঃসন্দেহে ভারতের বুকে হাড়হিম করা একটি রেকর্ড।

 বাংলার করোনা গ্রাফ

বাংলার করোনা গ্রাফ

করোনার জেরে বাংলায় শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্য়া ১৯ হাজার ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গে ১৯০০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন একদিনে, এমনই দাবি করেছে ১৭ মের বাংলার করোনা রিপোর্ট। কলকাতায় সেদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৮৯৯। উত্তর ২৪ পরগনায় ৪২২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+