র্যাপিড টেস্টে উপসর্গযুক্ত নেগেটিভদের করাতে হবে আরটিপিসিআর! স্বাস্থ্যমন্ত্রকের নতুন নির্দেশিকা
র্যাপিড টেস্টে উপসর্গযুক্ত নেগেটিভদের করাতে হবে আরটিপিসিআর! স্বাস্থ্যমন্ত্রকের নতুন নির্দেশিকা
র্যাপিড টেস্টে উপসর্গযুক্ত নেগেটিভদের করাতে হবে আরটিপিসিআর। এমনটাই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। মন্ত্রকের তরফে বলা হয়েছে, বড় রাজ্যগুলোতে উপসর্গযুক্ত নেগেটিভদের আরটিপিসিআর টেস্ট করানো হচ্ছে না। কিন্তু স্বাস্থ্যমন্ত্রকের পাশাপাশি আইসিএমআর-এর গাইডলাইনে বলা আছে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে আরটিপিসিআর টেস্ট করাতে হবে।

স্বাস্থ্যমন্ত্রক ও আইসিএমআর-এর নির্দেশিকা
স্বাস্থ্যমন্ত্রক ও আইসিএমআর-এর নির্দেশিকায় বলা হয়েছে, সব ধরনের উপসর্গযুক্ত রোগী যাঁদের র্যাপিড অ্যান্টিজেন টেস্টে রিপোর্ট নেগেটিভ এসেছে এবং উপসর্গহীন নেগেটিভ কেস, যাদের উপসর্গ পাওয়া গিয়েছে পরীক্ষার ফল আসার ২ থেকে ৩ দিন পরে।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি
এব্যাপারে স্বাস্থ্যমন্ত্রক ও আইসিএমআর চিঠি দিয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। সেখানে বলা হয়েছে র্যাপিড টেস্টে উপসর্গযুক্ত নেগেটিভদের আরটিপিসিআর টেস্ট অবশ্যই করাতে হবে।

সংক্রমণ রুখতে ব্যবস্থা
সংক্রমণ রুখতে র্যাপিড টেস্টে উপসর্গযুক্ত নেগেটিভদের খুব তাড়াতাড়ি আরটিপিসিআর টেস্ট করাতে হবে। প্রথমেই রোগ নির্ণয় হয়ে গেলে রোগীকে আলাদা করে, প্রয়োজনে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে এই ধরনের ফলস নেগেটিভদের ক্ষেত্রে।

জেলা ও রাজ্যে নজরদারি দল গঠনের পরামর্শ
স্বাস্থ্যমন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, এব্যাপারে জেলাভিত্তিক দলগঠনের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য পর্যায়েও দল গঠনের পরামর্শ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications