আর অপেক্ষা নয়, শিশুদের করোনা টিকা আনতে তৎপর কেন্দ্র, কবে থেকে ক্লিনিকাল ট্রায়াল জেনে নিন
আর অপেক্ষা নয়, শিশুদের করোনা টিকা আনতে তৎপর কেন্দ্র, কবে থেকে ক্লিনিকাল ট্রায়াল জেনে নিন
করোনার থার্ড ওয়েভের প্রমাদ গুণছে ভারত। তারমধ্যেই আশার কথা শোনাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যেই করোনা িশশুদের টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়ে যাবে। ২ থেকে ১৮ বছর বয়সীদের করোনা টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে। ভারত বায়োটেক ইতিমধ্যেই সব প্রস্তুতি নিয়ে ফেলেছে। কয়েক ঘণ্টা আগেই শিশুদের অবিলম্বে করোনা টিকাকরণের জন্য মোদী সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

করোনার থার্ড ওয়েভ
সেকেন্ড ওয়েভের ধাক্কা সামলে উঠতে পারছে না ভারত। এবার আসছে করোনার থার্ড ওয়েভ। সেকেন্ড ওয়েভের থেকেও ভয়াবহ হতে চলেছে থার্ড ওয়েভ। এই নিয়ে আইসিএমআরের গবেষকরা আগে থেকেই সতর্ক করেছে কেন্দ্রকে। করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কাই সামলে ওঠা যাচ্ছে না তার উপরে থার্ড ওয়েভ আছড়ে পড়লে কী হবে তাই নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে।

এবার টার্গেট শিশুরা
করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যুবরা। এমনকী মৃত্যুর সংখ্যাতেও এগিয়ে যুবরা। থার্ড ওয়েভে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে শিশুদের। শিশুদের উপরেই সংক্রমণ বেশি হবে বলে আগে েথকেই সতর্ক করেছেন গবেষকরা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আগে থেকে তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই নিয়ে সতর্ক করেছেন। অবিলম্বে শিশুদের টিকাকরণের পরামর্শ দিয়েছেন তিনি। এমনকী সিঙ্গাপুরের করোনার ভাইব্রান্ট থেকে করোনার থার্ড ওয়েভ আসতে পারে ভারতে এমনই আশঙ্কা প্রকাশ করে সিঙ্গাপুরের উড়ান নিষিদ্ধ করার অনুরোধ জানিয়েছেন কেজরিওয়াল।

শিশুদের করোনা টিকার ক্লিনিকাল ট্রায়াল
শিশুদের করোনা টিকার ক্লিনিকাল ট্রায়ালের ছাড়পত্র আগেই দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ভারত বায়োটেকের পক্ষ থেকে শিশুদের করোনা টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু করার কথা বলা হয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১০-১২ দিনের মধ্যেই শুরু হবে ক্লিনিকাল ট্রায়াল.। দিল্লি, পাটনার এইমস হাসপাতালে শুরু হবে ক্লিনিকাল ট্রায়াল।












Click it and Unblock the Notifications