উন্নয়নই একমাত্র লক্ষ্য, আসন্ন বাজেট নিয়ে আর কী বললেন মোদী
উন্নয়নই বাজেটের একমাত্র লক্ষ্য। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা এবং বিধানসভাগুলিতে একইসঙ্গে নির্বাচনের পক্ষেও মত প্রকাশ করেছেন তিনি।
উন্নয়নই বাজেটের একমাত্র লক্ষ্য। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা এবং বিধানসভাগুলিতে একইসঙ্গে নির্বাচনের পক্ষেও মত প্রকাশ করেছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, জিএসটি এবং নোট বাতিল তার সরকারের অন্যতম কৃতিত্ব। যদি এই দুটির সিদ্ধান্ত ঘিরে চার বছরে সরকারের কাজের বিচার করা হয়, তাহলে তা অন্যায্য হবে বলেই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ব্যাঙ্কের জাতীয়করণের পর মাত্রা ৩০ থেকে ৪০ শতাংশ মানুষ ব্যাঙ্কিং পরিষেবার আওতায় ছিলেন। বাকিদেরকেও এই পরিষেবার আওতায় আনা হয়েছে। এটা কি একটা কৃতিত্ব নয়। প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী। টয়লেট না থাকায় হাজারো ছাত্রী স্কুল ছাড়ছিল। স্কুলে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। সেটাও কি কৃতিত্ব নয়। প্রশ্ন করেছেন মোদী।
তাঁর সরকারের কৃতিত্ব শুধুমাত্র নোট বাতিল এবং জিএসটি দিয়ে বিচার করা যাবে না বলেও মন্তব্য করেছেন মোদী।
দেশের মানুষের চোখের সন্তোষজনক ভাবই তাঁকে কাজ করার অনুপ্রেরণা দেয় বলে মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী।
একইসঙ্গে মোদী বলেন, তিনি দেশে সাধারণ নির্বাচন এবং রাজ্যগুলির নির্বাচন একইসঙ্গে করার পক্ষে। কারণ হিসেবে তিনি বলেছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন নির্বাচন দেশের কোষাগারের ওপর চাপ তৈরি করে। রাজনীতিকরাও চাপের মধ্যে থাকেন। সেইজন্য রাজ্যগুলির বিধানসভা এবং লোকসভা নির্বাচন একইসঙ্গে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মোদী। এতে টাকা এবং মানবসম্পদ উভয়ই বাঁচবে বলে মন্তব্য করেছেন তিনি।
লোকসভা, বিধানসভা-সহ পুরসভা, পঞ্চায়েতে সারা বছরেই নির্বাচনের জেরে, নিরাপত্তা বাহিনী কিংবা আধিকারিকরা বছরে ১০০, ১৫০ কিংবা ২০০ দিন ব্যস্ত থাকেন। ফলে, উন্নয়নের কাজ বাধা প্রাপ্ত হয়। এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
জাতিগত রাজনীতি নিয়েও মত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিষয়টিতে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications