দাউ দাউ করে জ্বলছে নৌসেনার যুদ্ধ জাহাজ INS ব্রহ্মপুত্র, নিখোঁজ এক নাবিক
ভয়াবহ অগ্নিকাণ্ড নৌসেনার যুদ্ধ জাহাজে। দাউ দাউ করে জ্বলছে আইএনএস ব্রহ্মপুত্র। মেনন্টেনেন্সের কাজ চলাকালীন আগুন লাগে বলে জানা গিয়েছে। মুম্বইয়ে নৌসেনার ডক ইয়ার্ডে চলছিল রেগুলার মেনন্টেনেন্সের কাজ।
একাধিক জায়গায় কাজ হচ্ছিল যখন জাহাজটিতে আগুন লাগে। এক জুনিয়র নাবিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সন্ধান শুরু করেছে উদ্ধারকারী দল। কীভাবে আগুন লাগল তার কারণ এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে।

নৌসেনার পক্ষ থেকে জানানো হয়েছে জাহাজে আটকে থাকা সকলকেই নিরাপদে সরিয়ে আনা হয়েছে। কীভাবে আগুন লাগল তার কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে নৌসেনা। সোমবার সকালেই জাহাজটি মুম্বইয়ের নৌসেনার বন্দরে এসে ভিঁড়েছিল। তারপরেই তাতে নানারকম মেরামতির কাজ করা হচ্ছিল। তারমধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দমকল বাহিনী এবং নৌসেনার আধিকারীকরা যুদ্ধকালীন তৎপরপতায় কাজ করছে। অন্য জাহাজ গুলির উপরেও নজর রাখা হচ্ছে। সেখানে যাতে আগুন ছড়িয়ে না পরে সেদিকে নজর দেওয়া হচ্ছে। তবে সেই নাবিকের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছে নৌসেনা।
নৌসেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। আগুনে কোথায় কোথায় কী ক্ষতি হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। সেগুলি ক্ষতিয়ে দেখে মেরামত করে এবং পরীক্ষা নিরীক্ষা করে তবেই জাহাজ আবার ছাড়া হবে। কোনও ভাবেই জাহাজটিকে সকাল থেকে বন্দরের একপাশে নিয়ে আসা যাচ্ছিল না। ভেতরে কোথায় গলদ হয়েছে দেখতে গিয়ে আগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। এক নাবিকেরই কেবল খোঁজ মিলছে না এছাড়া আর কোনও হতাহতের খবর নেই বলে জানিয়েছে নৌসেনা।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications