অশ্রাব্য গালাগালি, স্যান্ডেল ছোড়া হয়েছিল আরজেডি ছাড়ার পর, নয়া বিস্ফোরক অভিযোগ রোহিনী আচার্যের
রাজনীতি বাবার দল রাষ্ট্রীয় জনতা দল আরজেডি থেকে পদত্যাগের একদিন পরই রোহিনী আচার্য নতুন অভিযোগের বিস্ফোরণ ঘটালেন। রবিবার তিনি এক্স হ্যাণ্ডেলে পোস্ট করে জানান, সারন লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে প্রচারের সময় তাঁকে "অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে, এমনকি স্যান্ডেলও ছোড়া হয়েছে"।
তিনি লিখেছেন,"গতকাল এক কন্যা, এক বোন, এক বিবাহিতা নারী, এক মা তাঁকে চরম অপমানের মুখে পড়তে হয়েছে। আমাকে গালিগালাজ করা হয়েছে, স্যান্ডেল তোলা হয়েছিল মারার জন্য। আমি আত্মসম্মানে আঘাত নিতে রাজি হইনি, সত্যকে বিসর্জন দিইনি, আর তার ফলেই আজ এই অপমান সহ্য করতে হল।"

তার আরও সংযোজন "গতকাল বাধ্য হয়েই কাঁদতে থাকা বাবা মা আর বোনদের ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে আমাকে। আমাকে আমার মাতৃগৃহ থেকে ছিনিয়ে আনা হয়েছে..। আমাকে অনাথ করে দেওয়া হয়েছে। কারও জীবনে যেন এমন দিন না আসে, কোনও পরিবারের জীবনে যেন রোহিনীর মতো কন্যা-বোন না জন্মায় ।"
শনিবারই তেজস্বী যাদবের বোন সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন যে তিনি রাজনীতি ছাড়ছেন ও পরিবারকেও ত্যাগ করছেন।
তিনি লিখেছিলেন,
"আমি রাজনীতি ছাড়ছি ও পরিবারকেও ত্যাগ করছি...। সঞ্জয় যাদব ও রমিজ আমাকে এটাই করতে বলেছিল... আর সমস্ত দায়ভার আমিই নিচ্ছি।"
আরজেডি নেতৃত্বাধীন বিরোধী জোট বিহার বিধানসভা নির্বাচনে করুণভাবে পরাজিত হওয়ার পরই রোহিনীর এই বিস্ফোরক অভিযোগ সামনে আসে।
পটনা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন,
"আমার কোনও পরিবার নেই। আপনারা তেজস্বী যাদব, সঞ্জয় যাদব আর রমিজকে জিজ্ঞেস করুন ওরাই আমাকে পরিবার থেকে বের করে দিয়েছে। ওরা কোনও দায়িত্ব নিতে চায় না... সারা দেশ প্রশ্ন তুলছে, দল এমন ভরাডুবি করল কেন। আর আপনি যদি সঞ্জয় যাদব ও রমিজের নাম নেন, তাহলে আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, অপমান করা হয়, গালাগাল করা হয়।"
-
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী











Click it and Unblock the Notifications