কৃষক আন্দোলন ১৬ দিনে পড়ল , এবার রেল অবরোধের পথে হাঁটার হুঁশিয়ারি
গত ২৬ নভেম্বর থেকে কৃষকদের আন্দোলন শুরু হয়েছে, কৃষিবিল ঘিরে। এমন এক পরিস্থিতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে দেশে। দফায় দফায় কৃষকদের সঙ্গে কেন্দ্রের আলোচনা চললেও এখনও ও এনিয়ে কোনও সমাধান সূত্র মেলেনি। এমন অবস্থায় কৃষকরা হুঁশিয়ারি দিয়েছেন রেল অবরোধের।

কৃষকদের বক্তব্য, তাঁদের দাবিতে কর্ণপাত না করা হলে, তাঁরা এবার রেল রোকোর পথে হাঁটবেন। ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে বলে আশঙ্কা। এদিকে সুপ্রিম কোর্টে কৃষিবিল ইস্যু উত্থিত হয়েছে। সেখানে এই নিয়ে ৬ টি পিটিশন দায়ের হয়েছে। জানা গিয়েছে, ডিসেম্বরেই সেই সমস্ত পিটিশনের শুনানি হবে।
এর আগে গত ৮ ডিসেম্বর কৃষি বিল প্রত্যাহারের দাবিতে কৃষকরা দেশ জুড়ে বনধ ডাকেন। এরপর ১৪ ডিসেম্বর রয়েছে তাঁদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি। তার আগে কৃষযকরা দাবি জানিয়েছেন, যাতে তাংদের বিষয়টি খতিয়ে দেখা হয়। নয়তো তাঁরা দেশজুড়ে রেল অবরোধের রাস্তায় হাঁটবেন। এদিকে, এর আগে কেন্দ্রী. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কৃষি মন্ত্রী নরেন্দ্র তোমারের সঙ্গে বৈঠকে বসেও কোনও লাভের লাভ হয়নি , মেলেনি সমাধান সূত্র। এমন পরিস্থিতিতে আন্দোলনের গতি কোনদিকে যায়, সেদিকে তাকিয়ে গোটা দেশ।












Click it and Unblock the Notifications