করোনাকালে বিপজ্জনক দিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশন নিয়ে জল্পনা
ক্রমেই দিল্লি ভয়াবহ পরিস্থিতির মুখে! করোনার তৃতীয় স্রোতে দিল্লিতে পরিস্থিতি অত্যন্ত খারাপ হতে শুরু করেছে।এদিন নতুন করে দিল্লিতে ৩২৩৫ জন আক্রান্ত হয়েছেন করোনায়। দিল্লিকে বাগে আনতে দেশের বিভিন্ন জায়গা থেকে চিকিৎসকদের আনা হচ্ছে বলেও খবর। এমন পরিস্থিতিতে সংসদের অধিবেশন ঘিরে রয়েছে আশঙ্কা।

জানা যাচ্ছে, সংসদে করোনা কালে শীতকালীন অধিবেশন সম্ভবত বাতিল হতে পারে। এই অধিবেশন আসন্ন বাজেট অধিবেশনের সঙ্গে সংযুক্ত করা হতে পারে। আগামী কয়েকদিনের মাথায় লোকসভার স্পিকার এম বিড়লা ও উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর মধ্যে বৈঠকের পর স্থির হবে সংসদ বিষয়ের পরিস্থিতি।
সাধারণত নভেম্বরের শেষের দিকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয়। তা চলে ডিসেম্বরের মধ্যম পর্যায় পর্যন্ত। তবে ২০২০ সালের প্রবল করোনা সংকট পরিস্থিতিকে পাল্টে দিয়েছে।
জানা যাচ্ছে এবারের শীতকালীন অধিবেশন জানুয়ারির বাজেট সেশনের সঙ্গে সংযুক্ত হবে। গোটা বছরে সাধারণত ৩ টি অধিবেশন হয়। তবে ২০২০ তে প্রথম অধিবেশনের পর করোনা পরিস্থিতি ঘিরে সংকট তৈরি হয়। ৪০ জন সাংসদ করোনা পজিটিভ হন। এরপরই শীতকালীন অধিবেশন ঘিরে এমন সিদ্ধান্তের জল্পনা।












Click it and Unblock the Notifications