দেশে বাড়ছে করোনা সংক্রমণ, মাথা ব্যাথা ৭ রাজ্যকে নিয়ে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

দেশে বাড়ছে করোনা সংক্রমণ, মাথা ব্যাথা ৭ রাজ্যকে নিয়ে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

দেশের করোনা সংক্রমণ বাড়ছে। ৫৬ লক্ষের গণ্ডি পার করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। সাত রাজ্যে সংক্রমণ সবচেয়ে বেশি। পরিস্থিতি পর্যালোচনা করতে আজ সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সাত রাজ্যেই করোনা সংক্রমণ সবচেয়ে বেশি। এদিকে আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে আনলক ৪। তার আগে পরিস্থিতি পর্যালোচনার জন্যই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।

 সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক

সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক

করোনা সংক্রমণ সাত রাজ্যে বেড়েই চলেছে। এই পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে থাকবেন মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, কর্নাটক, উত্তর প্রদেশ, তামিলনাড়ু এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরা। এই সাতটি রাজ্য থেকেই দেশের ৬৫ শতাংশ করোনা সংক্রমণ হচ্ছে।

মৃত্যু বাড়ছে মহারাষ্ট্র ও দিল্লিতে

মৃত্যু বাড়ছে মহারাষ্ট্র ও দিল্লিতে

করোনা ভাইরাসের সংক্রমণে সবচেয়ে বেশি মৃত্যু বাড়ছে মহারাষ্ট্র ও দিল্লিতে। দেশের করোনা সংক্রমণের ২ শতাংশ মৃত্যু এই দুটি রাজ্যে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে এই রাজ্যগুলিতে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছে। কিন্তু কিছুতেই করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

শেষ হচ্ছে আনলক ৪

শেষ হচ্ছে আনলক ৪

করোনা সংক্রমণের মধ্যেই গোটা দেশে চলছে আনলক ৪। স্কুল কলেজ খোলার কথা ঘোষণা করা হয়েছে। একাধিক রাজ্যে স্কুল খুলে দেওয়া হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস করার অনুমতি দেওয়া হয়েছে। নভেম্বর মাস থেকে কলেজ খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে আনলক ৪।

 করোনা সংক্রমণ ৫৬ লক্ষ পেরোল

করোনা সংক্রমণ ৫৬ লক্ষ পেরোল

দেশের করোনা ভাইরাসের সংক্রমণ ৫৬ লক্ষ অতিক্রম করেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৩,৩৪৭ জন। মৃত্যু হয়েছে ১০৮৫ জনের। করোনা সংক্রমণ রুখতে আজই শেষ হতে পারে সংসদের বাদল অধিবেশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+