১ কোটির পথে দেশের মোট করোনা সংক্রমণ, দৈনিক আক্রান্ত ও মৃত্যু বাড়ল
১ কোটির পথে দেশের মোট করোনা সংক্রমণ, দৈনিক আক্রান্ত ও মৃত্যু বাড়ল
প্রায় ১ কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে দেশের করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২,৮৮৯ জন। মারা হিয়েছেন ৩৩৮ জন। যার জেরে দেশে মোট করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে হয়েছে ৯৯,৭৯,৪৪৭ জন। কমেছে সুস্থতার সংখ্যাও। গত ২৩ ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ৩১,০৮৭ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৯৫,২০,৮২৭ জন।

দেশের করোনা সংক্রমণ ফের বাড়ল। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ফের বৃদ্ধিতে উদ্বেগ বেড়েছে। একই সঙ্গে কমেছে ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যাও। শীত বাড়ার কারণেই করোনা সংক্রমণে বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। এদিকে গত কয়েক দিনে করোনা ভাইরাসের সংক্রমণে লাগাম টানা গিয়েছিল। কিন্তু নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে।
এদিকে করোনা ভ্যাকসিনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দেশে। একাধিক ভ্যাকসিন প্রয়োগের জন্য অনুমোদন চেয়েছে। ফাইজার, সিরাম ইনস্টিটিউট থেকে ভারত বায়োটেক তিন সংস্থাই করোনা ভ্যাকসিনের গণ প্রয়োগের জন্য
কেন্দ্রের কাছে অনুমোদন চেয়েছে। রাজ্য গুলিকে ভ্যাকলিন মজুত রাখার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। কোন রাজ্যে কী ব্যবস্থা রয়েছে তার তালিক তৈরি করেছে কেন্দ্র।
করোনার মাঝেই আবার গুজরােত দেখা দিয়েছে আরেক মারণ রোগ। ব্ল্যাক ফাঙ্গাল রোগে ইতিমধ্যেই আহমেদাবাদে ৯ জন মারা গিয়েছেন। এই নিয়ে নতুন করে উদ্বেগে রয়েছে গুজরাত সরকার। মেডিকেল িটম পাঠানো হয়েছে গুজরাতে।












Click it and Unblock the Notifications