করোনা সংক্রমণে দেশে দৈনিক মৃত্যু কমল, ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের সংখ্যাও স্বস্তিজনক
করোনা সংক্রমণে দেশে দৈনিক মৃত্যু কমল, ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের সংখ্যাও স্বস্তিজনক
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণ স্বস্তিজনক জায়গাতেই রয়েছে। একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২,২২৪ জন। েদশে দৈনিক করোনা মৃত্যু অনেকটাই কমল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২৫৪২ জন।

দৈনিক সংক্রমণে সামান্য বৃদ্ধি
করোনা সংক্রমণ সামান্য বাড়ল দেশে। গত কালের থেকে সামান্য বেড়েছে। ৬২,২২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একদিনে। গোটা দেশেই প্রায় খুলে গিয়েছে শপিংমল, দোকান, বাজার। দিল্লিতে সামাজিক দূরত্ব বিধি উড়িয়ে রাস্তায় নেমে পড়েছেন মানুষ। দোকানে-বাজারে আগের মতই ভিড় হতে শুরু করেছে। এই নিয়ে দিল্লি সরকারকে সতর্ক করেছেন গবেষকরা।

দৈনিক মৃত্যুর সংখ্যায় পতন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যায় কমেছে। মারা গিেয়ছেন ২৫৪২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে গত২৪ ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ১,০৭,৬২৮ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ৮,৬৫, ৪৩২ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৭৯,৫৭৩ জন। দেশে এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২,৯৬,৩৩,১০৫ জন।

ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন জরুরি নয়
করোনা ভ্যাকসিন দ্রুত শেষ করার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন জরুরি নয় এমনই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। করোনার টিকাকরণের জন্য কো উইন অ্যাপে আর রেজিস্ট্রেশন করতে হবে না। বাড়ির কাছে কোনও করোনা ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন করালেই হবে। মূলত গ্রামীণ এলাকায় টিকাকরণে জোর দেওয়ার জন্য নিয়ম শিথিল করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

থার্ড ওয়েভের ধাক্কা
করোনা সংক্রমণে থার্ড ওয়েভের ধাক্কা আসতে চলেছে দেশে। দিল্লিতে দোকানে-বাজারে ভিড় দেখে আশঙ্কার কথা জানিয়েছেন গবেষকরা। ইতিমধ্যেই দেশের একাধিক প্রান্তে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে। একাধিক রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে কন্টেইনমেন্ট জোন করে করোনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে।












Click it and Unblock the Notifications