করোনা সংক্রমণে মৃত্যু সংখ্যা ১ লক্ষ ছাড়াল দেশে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭০,৪৯৬

করোনা সংক্রমণে মৃত্যু সংখ্যা ১ লক্ষ ছাড়াল দেশে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭০,৪৯৬

করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে জোরাল হচ্ছে েদশে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে দেশে আক্রান্ত হয়েছেন ৭০,৪৯৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬৯ লক্ষ পার করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৬৪ জনের। দেশে মোট মৃতের সংখ্যা ১ লক্ষ অতিক্রম করেছে।

২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ

২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭০,৪৯৬ জন। দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯,০৬,১৫২ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮,৯৩,৫৯২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৫৯,০৬,০৭০ জন।

মৃত্যু ১ লক্ষ অতিক্রম করেছে

মৃত্যু ১ লক্ষ অতিক্রম করেছে

করোনা ভাইরাসের সংক্রমণে দেশে মৃতের সংখ্যা ১ লক্ষ অতিক্রম করেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে দেশে মৃত্যু হয়েছে ৯৬৪ জন। যার জেরে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,০৬,৪৬০ জন। দেশে আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়তে শুরু করেছে।

 নতুন করে সংক্রমণ বাড়ছে রাজ্যে

নতুন করে সংক্রমণ বাড়ছে রাজ্যে

কলকাতায় নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। গতকাল রাজ্যে দৈনিক সংক্রমণ ৩০০০ অতিক্রম করেছে। আক্রান্ত হয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকার্তা। তাঁর স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অদিকর্তা হোম হাইসোলেশনে থাকলেও তাঁর স্ত্রীকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুজোয় বাড়বে সংক্রমণ

পুজোয় বাড়বে সংক্রমণ

পুজোয় করোনা সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গত সপ্তাহ থেকেই শহরের পুজোর বাজাে ভিড় বাড়তে শুরু করেছে। নিউমার্কেট, গড়িয়াহাট, হাতিবাগান সহ শহরের একাধিক বাজারো ভিড় বাড়ছে নতুন করে সংক্রমণ বাড়ার আশঙ্কায় রয়েছেন চিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+