গ্রামাঞ্চলে পর্যাপ্ত টেস্টিংয়ের অভাবেই নামছে করোনা গ্রাফ ? আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
গ্রামাঞ্চলে পর্যাপ্ত টেস্টিংয়ের অভাবেই নামছে করোনা গ্রাফ ? আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
করোনায় আক্রান্তের সংখ্যা কমলেও স্বস্তি দিচ্ছে না মৃত্যুহার। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ২ লক্ষ ৮০ হাজারের বেশি মানুষ করোনার কবলে পড়েছেন। যা গত বেশ কিছুদিনের তুলনায় অনেকটাই কম। একইসাথে মারা গিয়েছেন ৪ হাজার ৩০০ জনের বেশি। যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ডয যদিও আক্রান্তের সংখ্যার পারাপতনের সময়েও অন্য উদ্বেগের কথা শোনাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কমছে টেস্টিংয়ের পরিমাণ ?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা করোনা টেস্টিংয়ের পরিমাণ কমে যাওয়াতেই ভারতে নেমেছে করোনা গ্রাফ। এদিকে দ্বিতীয় পর্বের করোনাকালে গ্রামীণ এলাকাগুলিতেও ব্যাপক সংক্রমণ দেখা যায়। কিন্তু দেশের বেশিরভাগ গ্রামাঞ্চলেই যথাযথ করোনা টেস্টের সুবিধা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের ধারণা গ্রামাঞ্চলে করোনা টেস্ট কমা হওয়াতেই আসল সংক্রমণের চিত্রটা সামনে আসছে না।

ভারতীয় স্ট্রেন নিয়েই বাড়ছে উদ্বেগ
এদিকে এই পর্বের সংক্রমণে গোটা বিশ্বেই সবথেকে উদ্বেগ বাড়িয়েছে করোনার ভারতীয় স্ট্রেন B.1.617। যার বিশ্বব্যাপী এখনও ৪ লক্ষের বেশি মানুষ করোনার কবলে পড়ছেন। এদিকে বিশ্বস্বাস্থ্য সংস্থার ধারণা ভারতের মধ্যেই এখনও অনেক অঞ্চল রয়েছে যেখানে দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণের বিশেষ প্রভাব পড়েনি। সেখানে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস। তবে পর্যাপ্ত টেস্টিং, আইসোলেশন, কোয়ারেন্টাইন ছাড়া তা আটকানো সম্ভব নয়।

কোথায় থাকছে খামতি ?
এই বিষয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম প্রধান বিজ্ঞানী সৌমা স্বামীনাথন। এই ক্ষেত্রে তিনি দেশে দৈনিক টেস্টের নিরিখে উচ্চমাত্রার পজিটিভিটি রেট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর সাফ কথা, " পর্যাপ্ত পরিমাণে টেস্ট হচ্ছে না বেশির ভাগ রাজ্যে। যখনই আপনি দেখছেন পজিটিভিটি রেট বাড়ছে তখনই বুঝতে হবে করোনা মোকাবিলায় খামতি থেকে যাচ্ছে। "

একনজরে ভারতের করোনা পরিসংখ্যান
এদিকে সদ্য প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রকের পরিসংথ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবলে পড়েছেন ২ লক্ষ ৮১ হাজার ৩৮৬ জন। ২১ এপ্রিলের পর থেকে প্রায় ১ মাসের দোরগড়ায় দাঁড়িয়ে এই প্রথমবার দেশের করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের নীচে নামল। এদিকে গোটা দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা আড়াই কোটির গণ্ডিও ছাপিয়ে গিয়েছে। মারা গিয়েছেন ২ লক্ষ ৭৮ হাজারের বেশি মানুষ।












Click it and Unblock the Notifications