রাজ্যে রাজ্যে ভ্যাকসিন পৌঁছতেই দৈনিক সংক্রমণে বৃদ্ধি, বাড়ল দৈনিক মৃত্যুও

রাজ্যে রাজ্যে ভ্যাকসিন পৌঁছতেই দৈনিক সংকংক্রমণে বৃদ্ধি, বাড়ল দৈনিক মৃত্যুও

রাজ্যে রাজ্যে পৌঁছে গিয়েছে করোনা ভাইরাসের ভ্যাকসিন। এখন চলছে ভ্যাকসিন বণ্টনের প্রক্রিয়া। এরই মধ্যে উদ্বেগ বাড়াল দৈনিক করোনা সংক্রমণ বৃদ্ধি। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫,৯৬৮ জন। দেশে মোট করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ১,০৪,৯৫,১৪৭ জন। অন্যদিকে করোনা সংক্রমণে দৈনিক মৃত্যও বেড়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গিয়েছেন ২০২ জন। দেশে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৫১,৫২৯ জন। কমেছে দৈনিক সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৭,৮১৭ জন।

ফের বাড়ল করোনা সংক্রমণ

ফের বাড়ল করোনা সংক্রমণ

ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫,৯৬৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৭,৮১৭ জন। গত ২৪ ঘণ্টায় বেড়ে করোনা সংক্রমণে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ বেড়ে হয়েছে ১,০৪,৯৫,১৭৪ জন।

ভ্যাকসিন রাজ্যে রাজ্যে

ভ্যাকসিন রাজ্যে রাজ্যে

করোনা ভাইরাসের ভ্যাকসিন গতকালই পৌঁছে গিয়েছে রাজ্যে রাজ্যে। তার বণ্টনের প্রক্রিয়া শুরু হয়ে গিেয়ছে বিভিন্ন রাজ্যে। কলকাতাতেও সিরাম ইনস্টিটিউটের করোনা ভাইরাসের ভ্যাকসিন পৌঁছেছে। কলকাতার বাগবাজারে বিশেষ সংরক্ষণাগারে রাখা হয়েছে সেই ভ্যাকসিন। সেখান থেকে জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে করোনা ভ্যাকসিন। পাঠানো হয়েছে উত্তরবঙ্গেও।

 শনিবার থেকে টিকাকরণ

শনিবার থেকে টিকাকরণ

শনিবার থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাসের টিকাকরণ কর্মসূচি। প্রথমে ১৩ জানুয়ারি থেকে করোনা ভাইরাসের টিকাকরণের কথা ছিল। সেটা পরে পিছিয়ে ১৬ জানুয়ারি করা হয়। গোটা দেশে এখন তার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ তার মধ্যেই বাড়তে শুরু করেছে।

করোনা সংক্রমণ বাড়ছে কলকাতায়

করোনা সংক্রমণ বাড়ছে কলকাতায়

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে নতুন করে। কলকাতাতেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা। এদিকে রাজ্যে এখন চরম প্রস্তুতি চলছে করোনা ভ্যাকসিনের। প্রথম পর্যায়ে করোনা ভ্যাকসিনের টিকা করণ করা হবে রাজ্যের স্বাস্থ্যকর্মীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+