ফের বাড়ছে করোনা সংক্রমণ, দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ছাড়াল দেড় লক্ষের গণ্ডি
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৬ হাজার ৭৩৮ জন। এর জেরে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ফের একবার দেড় লক্ষের গণ্ডি ছাড়াল। এদিন দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৩৮ জন। এদিকে করোনায় আক্রান্ত হওয়ার মোট কেস ১ কোটি ১০ লক্ষ ছাড়িয়ে গেল এদিন।

মহারাষ্ট্রের করোনা ভাইরাস পরিস্থিতি ক্রমেই ঘোরালো হচ্ছে
এদিকে মহারাষ্ট্রের করোনা ভাইরাস পরিস্থিতি ক্রমেই ঘোরালো হচ্ছে। সেখানকার দৈনিক সংক্রমণ বেড়ে আট হাজার ছাড়িয়ে গিয়েছে। ওয়াসিম এলাকার একটি স্কুলের হস্টেলে ১৯০ জনের কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে। তাদের মধ্যে ১৮৬ জন ছাত্রছাত্রী ও চারজন শিক্ষক। তড়িঘড়ি ওই স্কুল এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগাম ব্যবস্থা
এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগাম ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। একটি নির্দেশিকায় বলা হয়েছে, মহারাষ্ট্র, কেরল, তেলেঙ্গানা ও কর্নাটক থেকে আসা ব্যক্তিরা আরটি-পিসিআর টেস্টে কোভিড রিপোর্ট নেগেটিভ দেখাতে পারলে তবেই ঢুকতে পারবেন রাজ্যে। আগামী শনিবার বেলা ১২ টা থেকে কার্যকর হবে এই নিয়ম।

নতুন করে ঝুঁকি নিতে রাজি নয় সরকার
বুধবার দিনের শুরুতেই এই সংক্রান্ত নির্দেশ জারি করে দিল্লি সরকার। পাঁচ রাজ্য় থেকে দিল্লিতে প্রবেশ করলেই দেখাতে হবে কোভিড রিপোর্ট। নেগেটিভ হলে তবেই দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। গত সপ্তাহে ওই ৫ রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়েছে ৮৬ শতাংশ। তাই নতুন করে ঝুঁকি নিতে রাজি নয় সরকার। এবং যে সমস্ত যাত্রী ওই ৫ রাজ্য় থেকে বিমান, বাস, গাড়ি বা ট্রেনে করে দিল্লি আসবেন তাঁদের ৭২ ঘণ্টার মধ্য়ে করানো আরটি পিসিআর টেস্ট করানো নেগেটিভ রিপোর্ট রাখতে হবে। আগামী ১৫ মার্চ থেকে এই নিয়ম চালু করা হতে পারে।

জনসাধারণের জন্য শুরু হচ্ছে টিকাকরণ
এদিকে এবার এ বার ষাটোর্ধ্ব ব্যক্তিদের এবং ৪৫ বছরের উপরে যাঁদের কো-মর্বিটিজ় রয়েছে তাঁদের করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বিশেষ সূত্রে খবর, ১ মার্চ থেকে হবে এই টিকাকরণ। বেসরকারি হাসপাতালগুলিতে এই টিকার দাম পড়বে ৩০০-৪০০ টাকার মধ্যে। ২০ হাজার বেসরকারি হাসপাতাল ও ১০ হাজার সরকারি হাসপাতালে শুরু হতে চলেছে এই ধাপের টিকাকরণ কর্মসূচি।












Click it and Unblock the Notifications