Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আদানিদের সম্পর্ক কী?', সংসদে সরাসরি প্রশ্ন তুললেন রাহুল গান্ধী

অনেকদিন পর তাঁকে দেখা গেল সংসদে। বাজেট অধিবেশনের প্রথম িদন থেকেই দেখা যায়নি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। বাজেট পেশের দিনও ছিলেন না তিনি। মঙ্গলবার বাজেট অধিবেশনে যোগ দিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শিল্পপতি আদানিদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেন তিনি। সরাসরি সংসদে তিনি মোদীকে নিশানা করে বলেছেন, আদানিদের এক বাড়বড়ন্তের আসল চাবিকাঠি কী?

মোদীকে নিশানা রাহুলের

মোদীকে নিশানা রাহুলের

বাজেট অধিবেশনে প্রথম দিনেই বিস্ফোরক কংগ্রেস নেতা রাহুল গান্ধ আদানিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক কী প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন আদানিদের হঠাৎ এত বাড়বাড়ন্তের চাবিকাঠি কি। মোদী ক্ষমতায় আসার পর থেকেই যে গোটা দেশে আদানিগোষ্ঠীর ব্যবসা বেড়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মোদীর অস্ট্রেলিয়া সফররে পরেই আদানিদের কয়েকশো কোটি টাকা ঋণ দিয়েছে এসবিআই। সংসদে দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মোদী-আদানির সম্পর্ক নিয়ে সরব রাহুল গান্ধী

মোদী-আদানির সম্পর্ক নিয়ে সরব রাহুল গান্ধী

মোদীর সঙ্গে সরাসরি আদানিদের সম্পর্কের দাবি করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংসদে অভিযোগ করেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে আদানিদের কোনও অভিজ্ঞতাই নেই। এদিকে আম্বানিদের বিমানতৈরির বরাত দিয়েছে হ্যাল। এদিকেো আবার আদানিদের ড্রোন তৈরির বরাত দেওয়া হয়েছে। ইজরায়েল-ভারত প্রতিরক্ষা ক্ষেত্রের চুক্তিতে বড় অংশের বরাত মিলেছে আদানিদের। গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সম্পর্ক অনেক পুরনো বলে দাবি করেছেন রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় থেকেই গৌতম আদানির সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়েছিল মোদীর। সেসময় মোদীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলেন আদানিরা। সেকারণে আদানিদের হয়ে কাজ করে চলেছেন প্রদানমন্ত্রী মোদী।

সব বরাত পেয়েছে আদানিরাই

সব বরাত পেয়েছে আদানিরাই

রাহুল গান্ধী অভিযোগ করেেছন গোটা দেশের সিংহভাগ জিনিসের বরাদ আদানিদের দেওয়া হয়েছে। কাশ্মীরের আপেল থেকে হিমাচলে বিমানবন্দর নির্মাণ সবের বরাত কেবল আদানিরাই পেয়েছেন। সড়ক থেকে বিমানবন্দর, বন্দর সব ক্ষেত্রে আদানিদের বরাত দেওয়া হয়েছে। কন্যাকুমারী থেকে কাশ্মীর সর্বত্র একটাই নাম শোনা গিয়েছে আদানি-আদানি। সব জায়গায় ব্যবসা মানেই আদানিদের নাম শোনা যাচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

আদানিদের নিয়ে উত্তাল সংসদ

আদানিদের নিয়ে উত্তাল সংসদ

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বাজেট পেশের পর থেকেই উত্তাল হয়ে উঠেছে সংসদ। গত এক সপ্তাহ ধরে সংসদের অধিবেশন চালানোই যায়নি। বারবার মুলতুবি করা হয়েছে অধিবেশন। আজ সমস্যা সমাধানে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। শেষে আধিবেশন শুরু হলেও আদানি ইস্যুতেই সরব হয়েছেন বিরোধীরা। হিন্ডেনবার্গ রিপোর্টে ফাঁস হয়ে গিয়েছে আদানিদের দুর্নীতির কথা। শেয়ার বাজারে বেআইনি ভাবে শেয়ারের দর বাড়ানোর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+