বিহারের মহাজোটকে সচল করতে উদ্যোগী কংগ্রেস! জোটে এলজেপিকে আমন্ত্রণ ঘিরে শুরু জল্পনা

বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে এনডিএ জোটে এলজেপির অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এরইমধ্যে কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসোয়ানকে গ্র্যান্ড অ্যালায়েন্সে যোগ

বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে এনডিএ জোটে এলজেপির অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এরইমধ্যে কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসোয়ানকে গ্র্যান্ড অ্যালায়েন্সে যোগ দিতে আহ্বান জানানোর পরেই জল্পনা আরও তীব্র হয়েছে।

কংগ্রেসের সভা থেকে এলজেপির প্রতি আহ্বান

কংগ্রেসের সভা থেকে এলজেপির প্রতি আহ্বান

বিহারে ভার্চুয়াল সভায় হাজির হয়ে কংগ্রেস নেতা দ্বিগ্বিদয় সিং পুরনো সহযোগীদের সঙ্গে জোট গঠনের আহ্বান জানান এলজেপির কাছে। গত কয়েক সপ্তাহ ধরেই জেডিইউ-এর সঙ্গে এলজেপির জোট নিয়ে টানা পোড়েন তৈরি হয়েছে।

বিহারের ভোটে এলজেপির প্রস্তুতি

বিহারের ভোটে এলজেপির প্রস্তুতি

এলজেপি চাইছে বিহারের যেসব আসনে জেডিইউ এবং হিন্দুস্তানি আওয়ামি মোর্চা সেকুলার প্রার্থী দেবে, সেই আসনে, তারা প্রার্থী দেবে। এব্যাপারে ১৪৩ আসনে প্রার্থী তালিকাও তৈরি হয়ে গিয়েছে। এলজেপি বিহারে ইউপিএ-র জোটসঙ্গী ছিল। সেই সময় ইউপিএ-এর অন্য সদস্যদের মদ্যে ছিল কংগ্রেস এবং আরজেডি। যদিও এলজেপি ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে ইউপিএ ত্যাগ করে এনডিএ যোগ দেয়।

দিবাস্বপ্ন বলে কটাক্ষ বিজেপির

দিবাস্বপ্ন বলে কটাক্ষ বিজেপির

কংগ্রেসের এই পদক্ষেপকে কটাক্ষ করেছে বিজেপি। তারা বলছে কংগ্রেসের এই পদক্ষেপ দিবাস্বপ্নের মতো। বিহারে এনডিএ-র সবকিছুই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে দাবি করেছে বিজেপি। নীতীশ কুমারের নেতৃত্বে সব কিছুই সঠিক পথেই চলেছে বলে দাবি বিজেপির।

স্বাগত জানাবে আরজেডি

স্বাগত জানাবে আরজেডি

এদিকে আরজেডি জানিয়েছে, এলজেপি যদি পুরনো জোটে ফিরে আসে, তবে তারা তাকে স্বাগত জানাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+