কংগ্রেসের দিকে সমর্থনের হাত বাড়ালেন নির্দল বিধায়ক, নিঃশর্তে শক্তি বাড়ল কর্নাটকে

কর্নাটকের বিধানসভা নির্বাচনে বিজয়ী নির্দল বিধায়ক কংগ্রেসের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিলেন। ভোটে জেতার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নির্দল বিধায়ক যোগ দিলেন কংগ্রেস শিবিরে। নির্দল বিধায়ক লতা মল্লিকার্জুন নিঃশর্তে কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেন।

কর্নাটকের এআইসিসি ইনচার্জ রণদীপ সিং সুরজেওয়ালার সঙ্গে সাক্ষাৎ করে তিনি কংগ্রেসের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন। তিনি কংগ্রেসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। পাল্টা এদিন রণদীপ সিং সুরজেওয়ালা হারপানহল্লি বিধানসভার নির্দল বিধায়ক লতা মল্লিকার্জুনের প্রশংসা করেন।

কংগ্রেসের দিকে সমর্থনের হাত বাড়ালেন নির্দল বিধায়ক

লতা মল্লিকার্জুন কর্নাটকের হারপানহাল্লি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপিকে হারিয়ে নির্বাচিত হয়েছেন। দক্ষিণের এই রাজ্যে গ্র্যান্ড ওল্ড পার্টি বিশাল ম্যান্ডেট পাওয়ার পরে কংগ্রেসকে তাঁর সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন। কংগ্রেসের কর্নাটকের ভারপ্রাপ্ত নেতা রণদীপ সিং সুরজেওয়ালা এই ঘোষণা করেছেন।

টুইটারে সুরজেওয়ালা লিখেছেন, "শ্রীমতী লতা মল্লিকার্জুন হারপানহল্লি বিধানসভার নির্দল বিধায়ক। তিনি প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন ডেপুটি সিএম প্রয়াত এমপি প্রকাশের কন্যা। তিনি তাঁর আদর্শ, তাঁর শিকড় থেকে বেরিয়ে আসতে পারেননি। তাই তিনি বিবেচনা করেছেন কর্নাটকে কংগ্রেস পার্টিকে নিঃশর্ত সমর্থন দিতে।

কংগ্রেসের আদর্শের প্রতি তাঁর আস্থাকে আমরা সম্মানকরি। আমি তাঁকে, তাঁর স্বামী শ্রী মল্লিকার্জুনকে এবং সমস্ত সমর্থক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানাই। এরপর রণদীপ সুরজেওয়ালা লেখেন, আমরা একসঙ্গে ৬.৫ কোটি কর্নাটকবাসীর সেবা করব।

লতা মল্লিকার্জুনের সমর্থন মানে কর্নাটক বিধানসভায় কংগ্রেসের আরও একটি আসন বৃদ্ধি। কর্নাটক বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। শনিবার কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রকাশিত ফলে কংগ্রেস ২২৪ আসনবিশিষ্ট কর্নাটকে ১৩৫ আসনে জয়ী হয়েছে।

কংগ্রেস এবার একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কর্নাটকের ক্ষমতা দখল করতে চলেছে। আর বিজেপি নেমে গিয়েছে ৬৬ আসনে। জেডিএস পেয়েছে ১৯টি আসন। আর নির্দলের দখলে গিয়েছে ৪টি আসন। তার মধ্যে একজন কংগ্রেসকে সমর্থ জানাল। ফলে কংগ্রেসের শক্তি বেড়ে হল ১৩৬।

কংগ্রেসের দিকে সমর্থনের হাত বাড়ালেন নির্দল বিধায়ক

কর্নাটকের নির্বাচনে মানুষ পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। ফলে দক্ষিণ ভারত বিজেপিমুক্ত হয়েছে। এই অবস্থায় কংগ্রেস কাকে মুখ্যমন্ত্রী মনোনীত করবে, সে ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নিতে বিধায়কদের বিধায়কদের একটি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে সিদ্ধান্ত হতে পারে কে হবেন কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী।

কংগ্রেস জানিয়েছে, কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার শপথ নেবেন। একইসঙ্গে তাঁর মন্ত্রিসভাও শপথ নেবে বৃহস্পতিবার। কংগ্রেস সমস্ত সমমনোভাবাপন্ন দলকে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। অচিরেই কর্নাটকের নয়া মন্ত্রিসভা চূড়ান্ত রূপ পাবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+