মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল! খোদ মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড় দেশজুড়ে

বিজেপিতে নয়া চমক দেখালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ২০ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী খবরের শিরোনামে উঠে এসেছিলেন। এবার নজরকাড়া মন্তব্যে তাক লাগিয়ে দিলেন।

বিজেপিতে নয়া চমক দেখালেন ত্রিপুরার নবনিযুক্ত মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ২০ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরার তরুণ এই মুখ্যমন্ত্রী খবরের শিরোনামে উঠে এসেছিলেন। এবার তিনি এক নজরকাড়া মন্তব্যে তাক লাগিয়ে দিলেন। বিপ্লব এক অনুষ্ঠানে মন্তব্য করেন- মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল। বিজেপির তৈরি করা নয়া দর্শনে যোগ হল আরও এক তথ্য।

মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল! খোদ মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড় দেশজুড়ে

বিপ্লব দেব সঙ্ঘ পরিবারের সদস্য। সেই সঙ্ঘের পরম্পরা মেনে তাঁর মন্তব্যে তিনি বিজ্ঞানমহলকেও অবাক করে দিলেন। তাঁর ব্যাখ্যায় উঠে এল, আজ যা কিছু আবিষ্কার তাঁর অনেক কিছুই ছিল প্রাচীন যুগে। এমনকী মহাভারতের যুগেও ছিল ইন্টারনেট। ইন্টারনেট ছিল বলেই সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রকে রাজমহলে বসেই কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা দিতে পেরেছিলেন।

মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল! খোদ মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড় দেশজুড়ে

এর আগে বিজেপি ও সঙ্ঘ নেতারা নানা মন্তব্যে নয়া দর্শন স্থাপন করেছিলেন। তার মধ্যে ছিল 'ডারউইন তত্ত্ব', 'গোমূত্রে ক্যানসার সারা', 'প্লাস্টিক সার্জারির নিদর্শন গণেশ'- এমন নানা মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই বিতর্কে নয়া সংযোজন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মন্তব্য 'মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল'। এদিন বিপ্লব দেব বলেন, মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল। তিনি এ প্রসঙ্গে সঞ্জয়ের কুরুক্ষেত্র যুদ্ধ বর্ণনার কথা তুলে ধরেন।

মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল! খোদ মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড় দেশজুড়ে

রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠেছে, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হঠাৎ এমন মন্তব্য কেন করলেন? মুখ্যমন্ত্রী হয়েই বেশ কয়েকটি নজরকাড়া সিদ্ধান্ত তিনি ইতিমধ্যে নিয়েছেন। তার জেরে নিজেকে অতি স্বল্প সময়ে জনপ্রিয়ও করে তুলছিলেন। কিন্তু হঠাৎ অবাস্তব এক কথা বলে নিজেকে বিতর্কে জড়ালেন। প্রশ্ন উঠছে, তাহলে কি সঙ্ঘ পরিবারকে খুশি করতেই সঙ্ঘ-সুলভ কথা বললেন তিনি? নাকি নিছক খবরের শিরোনামে থাকতেই তাঁর এই ধরনের অবৈজ্ঞানিক মন্তব্য! তা নিয়ে চর্চা চলছেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+