নারকীয়-কাণ্ড! স্কুলের সামনে তলোয়ারের এক কোপে ধড় থেকে আলাদা ছাত্রীর মাথা
ঘটনার আকস্মিকতার সঙ্গে মিশে গিয়েছে ভয়াবহতা। বৃহস্পতিবারের মধ্যপ্রদেশ যে ঘটনার সাক্ষী তাকে নিষ্ঠুর বললেও কম বাল হয়।
ঘটনার আকস্মিকতার সঙ্গে মিশে গিয়েছে ভয়াবহতা। বৃহস্পতিবারের মধ্যপ্রদেশ যে ঘটনার সাক্ষী তাকে নিষ্ঠুর বললেও কম বাল হয়। সেই রাজ্যেই অন্নুপুরের কোটমা এলাকায় গর্ভমেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের সামনে এক একাদশ শ্রেনির ছাত্রীর খুনের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ঘটনায় ধৃত ১।

কোটমা এলাকায় গর্ভমেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী ,স্কুলের ৩০০ মিটারের মধ্যেই খুন হয়। শুধু তাই নয়, নারকীয়ভাবে পূজার ধড় থেকে তার মাথা আলাদা করে দেওয়া হয়। সূত্রের খবর, তড়োয়ালের এক ঘায়ে কেটে ফেলা হয় পূজার মাথা। এই খুনের ঘটনায় পুলিশের হেফাজতে আপাতত সন্দেহভাজন তথা এলাকার 'ডন' দিলীপ সাহু। এদিকে, এই খুনের ঘটনাস্থল থেকে খানিক দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক ২৪ বছরের যুবকের দেহ। দুটি মৃত্যুর মধ্যে যোগ খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, পূজার পরিবারের অভিযোগের ভিত্তিতে ধৃতদিলীপকে ঘটনার স্মপ্রেক জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। পূজার পরিবারের দাবি, বহুদিন ধরেই পূজাকে বিরক্ত করছিল ধৃত দিলীপ। এনিয়ে দিলীপের বিরুদ্ধে ২০১৪ সালে অভিযোগও দায়ের করা হয়েছে পূজার পরিবারের তরফে। কিন্তু তারপর যে মেয়ের এই মর্মান্তিক পরিণতি হবে, তা ভাবতেও পারছে না পরিবারের লোকজন।












Click it and Unblock the Notifications