লাদাখ সীমান্তে জয়ী ভারত, শেষমেষ চাপের মুখে প্যাংগংয়ে পিছু হটল চিনা সেনা

লাদাখ ইস্যুতে বড় জয় ভারতের। দীর্ঘদিনের আলোচনা এবং কূটনৈতিক চাপ সৃষ্টির জেরে চিনা সেনা সীমান্ত থেকে সরে গিয়ে ফিঙ্গার ৮-এ যেতে রাজি হয়েছে। প্যাংগংয়ে চিনা সেনার এই পিছু হটার বিষয়টি ভারতের জন্য এক বিশাল বড় জয়। সেনা এবং কূটনৈতিক স্তরের আলোচনার মাধ্যমেই এই সমঝোতায় আসা গিয়েছে বলে সূত্রের খবর। ২০২১ সালে এপ্রিম-মে মাসের মধ্যেই এই পিছু হটার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। তিন দফায় এই ডিসএঙ্গেজমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

পূর্ব সীমান্ত সংঘাত বন্ধ করতে পদক্ষেপ

পূর্ব সীমান্ত সংঘাত বন্ধ করতে পদক্ষেপ

প্রসঙ্গত, কয়েকদিন আগেই লাইন অফ অ্য়াকচুয়াল কন্ট্রোলের পূর্ব সীমান্ত সংঘাত বন্ধ করতে, দুই তরফে গভীর এবং গঠনমূলক মত বিনিময় হয়েছে৷ আলোচনায় স্থির হয়েছে, দুই দেশের নেতাদের মধ্যে আলোচনায় যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, তা প্রয়োগ করতে দুই দেশের সেনা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং বিভ্রান্তি তৈরি করা থেকেও বিরত থাকবে বলে সেদিনের বৈঠকে স্থির করা হয়েছিল৷

দুই দেশই সেনা ও কূটনৈতিক স্তরে শান্তিপূর্ণ আলোচনা চাইছে

দুই দেশই সেনা ও কূটনৈতিক স্তরে শান্তিপূর্ণ আলোচনা চাইছে

এর আগে একটি বিজ্ঞপ্তি জারি করে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল, দুই দেশই সেনা ও কূটনৈতিক স্তরে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ও অন্য়ান্য বিষয়গুলি নিয়ে যোগাযোগ বজায় রাখতে সহমত হয়েছে৷ যাতে যৌতভাবে সীমান্তে শান্তি বজায় রাখা সম্ভব হয়৷ সেই পথে এগিয়েই শেষ পর্যন্ত চিনা সেনাকে পিছু হটতে বাধ্য করতে সমর্থ হল ভারত।

মোট ৭ বার আলোচনা হয়েছে সীমান্তে

মোট ৭ বার আলোচনা হয়েছে সীমান্তে

লাদাখ সীমান্তে দুই দেশের সেনার এই অবস্থানের মাঝে মোট ৭ বার আলোচনা হয়েছিল৷ গত শুক্রবারের আগে শেষ আলোচনা হয়েছিল অক্টোবরের ১২ তারিখ৷ সেই বৈঠকেও কোনো সমাধানসূত্র পাওয়া যায়নি৷ এই আবহেই গত শুক্রবারের ভারত-চিন বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি নবীন শ্রীবাস্তব। ভারত ও চিনের মধ্য়ে দ্বিপাক্ষিক আলোচনায় ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসাবেই সেখানে ছিলেন তিনি৷

শান্তি ফিরবে লাদাখে

শান্তি ফিরবে লাদাখে

তবে, আলোচনা চলার মাঝেই ভারতীয় সেনার চিফ অফ ডিফেন্স স্টাফ জেনেরাল বিপিন রাওয়াত শুক্রবার জানিয়েছিলেন, লাদাখ সীমান্তে পরিস্থিতি এখনও উত্তেজিত রয়েছে এবং চিনের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ তিনি আরও বলেন, ভারতীয় সেনাার যোগ্য় জাবাবের কারণে লাদাখে চিনের পিপলস লিবারেশন আর্মি অপ্রস্তুত হয়ে পড়েছে৷ তবে চিনা সেনা পিছু হটায় সীমান্তে কিছুটা উত্তেজনা কমবে বলে আশা করা হচ্ছে।

{document1}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+