মুম্বইয়ে স্বল্প দিনের অতিথি, কঙ্গনাকে কোয়ারেন্টাইন থেকে ছাড় দিল বিএমসি

মুম্বইয়ে স্বল্প দিনের অতিথি, কঙ্গনাকে কোয়ারেন্টাইন থেকে ছাড় দিল বিএমসি

অফিস ভাঙার পর ‌এবার বিএমসি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠাতে চাইছে। সরকারিভাবে জানা গিয়েছে, বাইরে থেকে কেউ মুম্বইয়ে আসলে এটা বিএমসির নিয়মের মধ্যে পড়ে।

মুম্বইয়ে স্বল্প দিনের অতিথি, কঙ্গনাকে কোয়ারেন্টাইন থেকে ছাড় দিল বিএমসি


সম্প্রতি সংবাদ শিরোনামে চলে এসেছেন কঙ্গনা রানাওয়াত। মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে কঙ্গনার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছে শিবসেনা। বুধবারই বিএমসির পক্ষ থেকে কঙ্গনার অফিসের বেআইনি অংশ ভেঙে দেওয়া হয়। বিএমসির শীর্ষ অধিকর্তা জানিয়েছেন,অভিনেত্রী হোম কোয়ারেন্টাইন থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি অনলাইনে আবেদন করে জানিয়েছেন যে তিনি স্বল্পদিনের সফরে এসেছেন।

ওই আধিকারিক বলেন, '‌যেহেতু তিনি মুম্বইয়ে এক সপ্তাহের কম সময় থাকবেন, তাই তাঁকে স্বল্প মেয়াদি পর্যটকের আওতায় ছাড় দেওয়া হয়েছে।’‌ বিএমসি সূত্রে জানা গিয়েছে যে কঙ্গনা ১৪ সেপ্টেম্বর মুম্বই ছেড়ে যাবেন। বুধবারই বিএমসির দল কঙ্গনার পালি হিলের অফিসের একাংশ ভেঙে দেয়। মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকার এ প্রসঙ্গে জানান যে অভিনেত্রীকে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছিল কাগদপত্র দেখানোর কিন্তু তিনি তা দেখাতে পারেননি। বিএমসি পরে কঙ্গনার ১৪টি লঙ্ঘন তালিকাভুক্ত করছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+