১০ লক্ষে ১ জনের শরীরে জমাট বাঁধছে রক্ত, কোভিশিল্ড নিয়ে উদ্বেগের মাঝেই উপর্সগের নয়া তালিকা কেন্দ্রের

টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার উপসর্গের বিষয়ে নয়া তালিকা সামনে আনল স্বাস্থ্য মন্ত্রক

করোনা টিকাকরণ পর্বের শুরু থেকে কোভিশিল্ড নেওয়ার পর রক্ত জমাট বাঁধার ঘটনায় ক্রমেই বেড়েছে উদ্বেগয। যদিও এই বিষয়ে সম্প্রতি বিশদে গবেষণা চালায় কেন্দ্রীয় বিশেষজ্ঞ কমিটি। তারপরেই তাদের জমা দেওয়া রিপোর্টে জানানো হয়েছে এই ধরণের ঘটনা প্রতি দশ লক্ষে মাত্র ১ জনের হচ্ছে। যদিও তারপরেও সাধারণ মানুষের মন থেকে উদ্বেগ দূর করতে এই সংক্রান্ত উপসর্গের একটি তালিকা প্রকাশ করল কেন্দ্র।

কতটা উদ্বেগের এই রক্ত জমাটের ঘটনা

কতটা উদ্বেগের এই রক্ত জমাটের ঘটনা

এদিকে কেন্দ্রীয় কমিটির রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে ভ্যাকসিন নেওয়ার পর অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো ঘটনা ১০ লাখে ০.৬১টি ঘটতে পারে, সংখ্যাতত্ত্বের বিচারে যা একেবারেই যৎসামান্য। কেন্দ্রীয় প্যানেল জানিয়েছে এই রকম ৭০০ জনের মধ্যে ৪৯৮ জনের '‌‌গুরুতর এবং সঙ্কটজনক'‌ মামলা তারা খতিয়ে দেখেছে। দেখা গিয়েছে, এঁদের মধ্যে ২৬ জনেরই টিকা নেওয়ার পর রক্ত জমাট বেঁধেছে যাকে ‌পোটেনশিয়াল থ্রম্বোএম্বোলিক ইভেন্টস বলা হচ্ছে‌।

থ্রম্বোএম্বোলিক ইভেন্টস নিয়ে সচেতন করতে মাঠে নামল কেন্দ্র

থ্রম্বোএম্বোলিক ইভেন্টস নিয়ে সচেতন করতে মাঠে নামল কেন্দ্র

এই থ্রম্বোএম্বোলিক ইভেন্টসের আগাম উপসর্গ নিয়ে সচেতন করতেই এবার মাঠে নামল কেন্দ্র। যদিও এই ক্ষেত্রে স্বাস্থ্য কর্মী ও সাধারণ টিকা গ্রহীতাদের জন্য ভিন্ন তালিকা প্রকাশ করা হয়েছে। কেন্দ্রের দাবি যদি কোনও ব্যক্তির শরীরে কোভিশিল্ড নেওয়ার পরে কোনো সমস্যা দেখা যায় তবে তা সাধারণত ২০ দিনের মধ্যে প্রকট হবে। ‌পোটেনশিয়াল থ্রম্বোএম্বোলিক ইভেন্টসের কোনও রকম উপসর্গ দেখা দিলেই দ্রুত তা নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রেও জানাতে বলা হয়েছে।

 উপসর্গ তালিকায় কোন কোন পার্শ্বপ্রতিক্রিয়া ?

উপসর্গ তালিকায় কোন কোন পার্শ্বপ্রতিক্রিয়া ?

এদিকে কেন্দ্রের নয়া উপসর্গ তালিকা বলছে এই ক্ষেত্রে শ্বাসকষ্ট,বুকে ব্যথা, হাত পায়ের গাঁটে ব্যথা,ইঞ্জেকশন নেওয়ার জায়গায় লাল দাগ বা ত্বকের ক্ষতচিহ্ন তৈরি হলেও বুঝতে হবে সমস্যা শুরু হয়েছে। এছাড়াও বমি ভাব ছাড়াও অবিরাম পেটে ব্যথা, বমির সঙ্গে খিঁচুনি, অবিরাম মাথা ব্যাথা, অঙ্গ দুর্বলতা, মুখ সহ শরীরের কোনও বিশেষ দিক অঙ্গ অসার হয়ে গেলেও বুঝতে হবে সমস্যা রয়েছে।

কোভ্যাক্সিনেও কী আছে 'থ্রম্বোএমবোলিক ইভেন্টস'-এর সম্ভাবনা ?

কোভ্যাক্সিনেও কী আছে 'থ্রম্বোএমবোলিক ইভেন্টস'-এর সম্ভাবনা ?

অন্যদিকে কোনও স্পষ্ট কারণ ছাড়াই অবিরাম বমি বমি ভাব, ঝাপসা দৃষ্টি, মানসিদ উদ্বেগ-হতশা বৃদ্ধি হলেও বুঝতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়েছে। এই ধরণের কোনও উপসর্গ দেখলেই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে বলছে কেন্দ্র সরকার। যদিও ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকায় যে 'থ্রম্বোএমবোলিক ইভেন্টস'-এর আশঙ্কা নেই, সে ব্যাপারেও আশ্বস্ত করেছে কেন্দ্রীয় প্যানেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+