সাধারণ নির্বাচন নিয়ে মোদীর দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে জল্পনা
সাধারণ নির্বাচনের জন্য তৈরি থাকুন। রাজ্য শাখাগুলিকে এমনই নির্দেশ দিল বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। এদিকে, এই নির্দেশের সঙ্গেই লোকসভা ভোট এগিয়ে আসতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।
সাধারণ নির্বাচনের জন্য তৈরি থাকুন। রাজ্য শাখাগুলিকে এমনই নির্দেশ দিল বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। এদিকে, এই নির্দেশের সঙ্গেই লোকসভা ভোট এগিয়ে আসতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।

দিল্লি-সহ রাজ্য শাখাগুলিতে জন সংযোগ প্রক্রিয়া জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের সাফল্য প্রচারের সঙ্গে সঙ্গে বুথ পর্যায়ের সাংগঠনিক প্রক্রিয়া জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যগুলিকে পাঠানো নির্দেশিকায় সম্ভাব্য কোনও সময় দেওয়া না হলেও, সাধারণ নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রকম দেরি ছাড়াই লোকসভা ভোটের প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। জানিয়েছেন এক সিনিয়র বিজেপি নেতা।

নির্দেশিকাতেই পরিষ্কার, মানুষের কাছে গিয়ে মোদী সরকারে সাফল্যের দিকগুলি তুলে ধরা। বিশেষ করে কেন্দ্রীয় বাজে়টে গরিব ও কৃষকদের জন্য যেসব ব্যবস্থার কথা বলা হয়েছে, তা নিয়ে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

Click it and Unblock the Notifications