শপথগ্রহণ মঞ্চে মোদী-মানিক একসঙ্গে, ত্রিপুরায় তৈরি হল নতুন ইতিহাস, দেখুন ভিডিও

ত্রিপুরার শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চে তৈরি হল এক নতুন ইতিহাস। একই মঞ্চে নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের শপথগ্রহণের সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

ত্রিপুরার শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চে তৈরি হল এক নতুন ইতিহাস। একই মঞ্চ আলো করে নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের শপথগ্রহণের সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

একমঞ্চে মোদী-মানিক, ত্রিপুরার মঞ্চে নতুন ইতিহাস

এই ত্রিপুরা নির্বাচনের প্রচারে এসেই মানিক সরকারকে উচ্ছেদের ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদী। ত্রিপুরাকে নতুন উন্নয়নের পথে নিয়ে যেতে মানিকের বাম সরকারকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার কথা বলেছিলেন।

এদিন সেই মানিকই নির্বাচনে সরকার খুইয়ে এদিনের মঞ্চে নতুন সরকারের অতিথি হয়ে বসলেন। আশপাশে হেভিওয়েট বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী, রাজনাথ সিংয়ের সঙ্গে একইআসনে মানিক বসেছিলেন।

পাশাপাশি মঞ্চে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মঞ্চে উঠেই তিনি মানিকের সঙ্গে করমর্দন করেন। রাজ্যপাল তথাগত রায় বাংলায় বিপ্লব দেবকে শপথবাক্য পাঠ করান। উপমুখ্যমন্ত্রী জিষ্ণপ দেববর্মা ইংরেজিতে শপথ পাঠ করেন।

সাধারণত শপথ গ্রহণের মঞ্চে নবনিযুক্ত সরকারের মন্ত্রীরা ও অন্যান্যরা থাকেন। রাজ্যপাল ও হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে শপথগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেন। বাকী অভ্যাগতরা মঞ্চের বাইরে সামনে বসে অনুষ্ঠান দেখেন। তবে ত্রিপুরায় সেই প্রথা ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি নেতা-মন্ত্রী শুু নয়, মানিক সরকারকেও মঞ্চে বসানো হয়। যা এক নতুন নজির তৈরি করল বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+