ক্রমেই চড়ছে বিহার ভোটের পারদ! মাঠে নামছে এনসিপি, প্রচারে নামছেন শরদ পাওয়ারও
ক্রমেই চড়ছে বিহার ভোটের পারদ! মাঠে নামছে এনসিপি, প্রচারে নামছেন শরদ পাওয়ারও
ক্রমেই চড়ছে বিহার নির্বাচনের পারদ। করোনা আবহেই নির্বাচনী লড়াইয়ে এক ইঞ্চিও মাট ছাড়তে রাজি নয় ছোট বড় কোনও দলই। এমতাবস্থায় ইতিমধ্যে এনডিএ জোটের প্রধান দুই শরিক জেডিইউ-বিজেপিও তাদের প্রার্থী তলিকা প্রকাশ করেছে। প্রার্থী তালিকা প্রকাশ করেছে এলজেপিও। এদিকে সম্প্রতি প্রার্থী তালিকা প্রকাশ করতে দেখা যায় শিবসেনাকেও। এমতাবস্থায় বিহার ভোটে মুখ্য প্রচারকদের তালিকা প্রকাশ করত দেখা গেল জতীয়তাবাদী কংগ্রেস পার্টি বা এনসিপিকেও।

বৃহঃষ্পতিবারই বিহার ভোটে প্রতিদ্বন্দ্বীতার কথা জানায় শরদ পাওয়ারের এনসিপি। এদিনই ভোট পূর্ব প্রচারের জন্য বড় তালিকাও ঘোষণা করে তারা। বিহারের মাটিতে এনসিপি-র সেই অর্থে কোনও প্রভাব না থাকলেও ওয়াকিবাহাল মহলের ধারণা দেশজোড়া বিজেপি বিরোধী আবহেই বর্তমানে খানিকটা জল মাপতে চাইছে শরদ পাওয়ারের দল। ভোট বিছিন্ন করোনাকালে কোনও দলই বিহার ভোটে নেট প্র্যাকটিসের সুযোগ হাতছাড়া করতে চাইছে না বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
এদিকে বিহার নির্বাচনে এনসিপি শিবির থেকে স্টার প্রচারক হিসাবে থাকছেন খোদ শরদ পাওয়ারই। মহারাষ্ট্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক, সাংসদ সদস্য প্রফুল প্যাটেল, সুনীল তাতকরে, সুপ্রিয়া সুলে এবং ফৌজিয়া খানেও বিহার নির্বাচনের প্রচারে আসবেন বলে জানা যাচ্ছে। এদিকে আগামী ২৮শে অক্টোবর, ৩রা নভেম্বর ও ৭ই নভেম্বর তিন দফায় ২৪৩টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে বিহারে।












Click it and Unblock the Notifications