করোনা বিধির তোয়াক্কা না করে জন্মদিন পালন, বিজেপি সাংসদের নামে নালিশ মোদীর কাছে

করোনা সংক্রমণে জর্জরিত দেশ। এহেন পরিস্থিতিতে দেশে লাগু রয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন। তবে এই আইনকে এবং কেন্দ্রের করোনা সংক্রমণ রোধক বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের জন্মদিন পালন করলেন ভুবনেশ্বরের বিজেপি সাংসদ অপরাজিতা সারাঙ্গি। এবং এতেই ওড়িশার ক্ষমতাশীন বিজু জনতা দল আঙুল তুলেছে পদ্ম শিবিরের দিকে। এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ করাইয়ের কাছে চিঠি লিখেছেন ওড়িশার স্বরাষ্ট্রমন্ত্রী দিব্যশঙ্কর মিশ্র।

বিজেপি সাংসদের নামে নালিশ মোদীর কাছে

চিঠির সঙ্গে উল্লেখিত জন্মদিনের পার্টির ভিডিও ফুটেজও কেন্দ্রকে পাঠানো হয়েছে যাতে দেখা যাচ্ছে শুধুমাত্র একজন ছাড়া পার্টিতে উপস্থিত বাকি সকল মহিলা মাস্ক ছাড়া রয়েছেন এবং করোনা বিধি উলঙ্ঘন করায় বিজেপি নেত্রীর বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বিজেপি সাংসদের নামে নালিশ করেছে ওড়িশা সরকার। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর কাছে আবেদন রাখা হয়েছে যাতে সাংসদকে পরবর্তী কোভিড সুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

ওড়িশার স্বরাষ্ট্রমন্ত্রী দিব্যশঙ্কর মিশ্র এবিষয়ে অভিযোগ করে জানান, এটি প্রথম দফা নয়, যখন বিজেপি সাংসদ অপরাজিত সারাঙ্গি করোনা বিধি লঙ্ঘন করে এরকম জমায়াতে শামিল হয়েছেন। এর আগে অন্তত তিনবার বিজেপি সাংসদকে দেখা গিয়েছে করোনা বিধির তোয়াক্কা না করতে। দিব্যশঙ্করের অভিযোগ, স্বয়ং সাংসদের থেকে এরকম আচরণ যদি সাধারণ জনগণ দেখতে পায়, তাতে করোনা যোদ্ধা এবং মানুষের মনোবল নষ্ট হবে এবং সবার সুরক্ষাও বিঘ্নিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+