অক্ষত ভারতের শেষ লালদুর্গ! একবছরের মধ্যেই বামপন্থায় বিশ্বাস ফিরল কেরলের

২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে সেরাজ্যের ২০টি লোকসভা আসনের মধ্যে ১৯টি গিয়েছিল কংগ্রেসের ইউডিএফ জোটের পকেটে। বামজোট পেয়েছিল একটি মাত্র আসন। এই ভরাডুবির পর ঘুরিয়ে দাঁড়ানোর লক্ষ্যেই এই নির্বাচনকে পাখির চোখ করেছিল বাম দলগুলি। এবং সেই লক্ষ্যে পৌঁছাতে সফল ক্যাপ্টেন পিনারাই বিজয়ন।

ছ'টি কর্পোরেশনের মধ্যে তিনটিতে জয়

ছ'টি কর্পোরেশনের মধ্যে তিনটিতে জয়

সদ্য সমাপ্ত হওয়া নির্বাচন দেখা যায়, এলডিএফ ছ'টি কর্পোরেশনের মধ্যে তিনটিতেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শাসন ধরে রাখবে এবং আগামীতে তারা আরও দু'টি কর্পোরেশনের দখল নিতে পারে। এগুলি হল কোচি এবং ত্রিচূর। নির্দল এবং বিদ্রোহী প্রার্থীদের সমর্থনেই তা হতে পারে।

১৪টির মধ্যে ১০টি জেলা পঞ্চায়েতে জয়

১৪টির মধ্যে ১০টি জেলা পঞ্চায়েতে জয়

এদিকে ১৪টি জেলা পঞ্চায়েতের মধ্যে এলডিএফ তাদের ২০১৫ সালের ভোটের ফল আরও ভাল করেছে এবং ১০টিতেই জয় ছিনিয়ে নিয়েছে। ২০১৫ সালে তারা মাত্র সাতটিতে জিতেছিল। পৌরসভা ভোটের কথা বিচার করলে, একমাত্র যে অংশে এলডিএফ সাফলে্যর মহান দাবি জানাতে পারেনি, তা ছিল তাদের ৮৬টি পুরসভার মধ্যে ৩৫টিতেই জয়।

৪৫টি পৌরসভা দখল করেছে কংগ্রেস

৪৫টি পৌরসভা দখল করেছে কংগ্রেস

অন্যদিকে ২০১৫ সালের তুলনায় এবার এখানে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র‌্যাটিক অ্যালায়েন্স, আরও একটি পৌরসভা দখল করেছে, ফলে তাদের সংগ্রহে রয়েছে মোট দু'টি পৌরসভা। পৌরসভা ভোটের নিরিখে ইউডিএফ-এর কর্তৃত্ব রয়েছে কারণ তারা ৪৫টি দখল করতে পেরেছে তবে এখনও চারটি পৌরসভার ভাগ্য ঝুলে রয়েছে নির্দল প্রার্থীদের হাতে।

১৫২টির মধ্যে ১১২টি ব্লক পঞ্চায়েতে জয় পেয়েছে বাম

১৫২টির মধ্যে ১১২টি ব্লক পঞ্চায়েতে জয় পেয়েছে বাম

১৫২টির মধ্যে ১১২টি ব্লক পঞ্চায়েতে জয় পেয়েছে এলডিএফ। এলডিএফ ২০১৫ সালের ভোটে মাত্র ৮৯টি ব্লক পঞ্চায়েতে জয় পেয়েছিল। ইউডিএফ এখনও পর্যন্ত মাত্র ৪০টি ব্লক পঞ্চায়েত জিততে পেরেছে আর বাকি আসনগুলির ফল এখনও ঘোষণা হয়নি। মোটের উপর কেরলের বাম দুর্গ যে এখনও অক্ষত, তা প্রমাণ করল এই নির্বাচন।

৯৪১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৫১৪টি আসনে জিতেছে এলডিএফ

৯৪১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৫১৪টি আসনে জিতেছে এলডিএফ

৯৪১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৫১৪টি আসনে জিতেছে এলডিএফ আর ইউডিএফ দখল করেছে ৩৭৭টি, এনডিএ-র ঘরে গিয়েছে ২২টি। নির্দল এবং অন্য ছোটো ছোটো দলগুলি ২৮টি গ্রাম পঞ্চায়েত দখলে রেখেছে। যদিও প্রাথমিক ভাবে গণনা শুরু হতে মনে হয়েছিল যে বাম জোট পিছিয়ে পড়বে। তবে গণনা এগোতেই অনেকটাই এগিয়ে যায় বামজোট।

বিজেপির উত্থান

বিজেপির উত্থান

এদিকে দেখা গিয়েছে বিজেপি বিজেপি ২০টির বেশি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে। এছাড়া দুটি মিউনিসিপালটিতে জিতেছে তারা। তিরুবনন্তপুরমে প্রধান বিরোধী তারা। উল্লেখিত ২০১৫ সালের নির্বাচনে বিজেপির ঝুলিতে মাত্র ১৪টি পঞ্চায়েত ছিল। দখল করেছিল ১টি মিউনিসিপালটি। এদিকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি কোনও আসন না পেলেও তারা ১৫ শতাংশ ভোটো পেয়েছিল। এই নির্বাচন বিজেপির কাছে সেই ১৫ শতাংশ ভোট ধরে রাখার লড়াই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+