কাঠুয়ার ছোবল! ২ মন্ত্রীর পর এবার ৯ মন্ত্রীকে দরজা দেখাল বিজেপি

আগেই বিসর্জন দিতে হয়েছিল ২ মন্ত্রীকে। এবার ৯ মন্ত্রীকেও দরজা দেখাল বিজেপি। ২৫ সদস্যের জম্মু ও কাশ্মীর সরকারে এই ৯ মন্ত্রী পদত্যাগ করলে বিজেপি-র কোনও প্রতিনিধি আপাতত থাকছে না।

আগেই বিসর্জন দিতে হয়েছিল ২ মন্ত্রীকে। এবার ৯ মন্ত্রীকেও দরজা দেখাল বিজেপি। ২৫ সদস্যের জম্মু ও কাশ্মীর সরকারে এই ৯ মন্ত্রী পদত্যাগ করলে বিজেপি-র কোনও প্রতিনিধি আপাতত থাকছে না। তবে, ২০ এপ্রিলের মধ্যে বিজেপি নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করে দিয়ে শপথবাক্য পাঠ করানোর চ্যালেঞ্জ নিয়েছে।

কাঠুয়ার ছোবল! ২ মন্ত্রীর পর এবার ৯ মন্ত্রীকে দরজা দেখাল বিজেপি

বিজেপি অবশ্য জানিয়েছে, পুরনোদের সরিয়ে নতুন মুখেদের সুযোগ দিতে চায় তারা। সেই কারণে এই রদবদল বলেও দাবি করা হয়েছে। কাঠুয়া গণধর্ষকাণ্ডে দোষীদের বাঁচানোর অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে। এমনকী, হিন্দুত্বের জয়ধ্বনি তুলে কাঠুয়া গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের জন্য যে মিছিল হয়েছিল তাতে দেখা গিয়েছিল মেহবুবা মুফতি-র মন্ত্রিসভার দুই বিজেপি মন্ত্রী লাল সিং ও চন্দর প্রকাশ গঙ্গাকেও। এরপর থেকেই প্রবল চাপে রয়েছে বিজেপি। শুধু জম্মু থেকেই নয় বিজেপি-র এই মন্ত্রীদের বিরুদ্ধে সরব হয়েছে তামাম দেশবাসী।

কাঠুয়ায় আট বছরের এক মুসলিম বালিকাকে অপহরণ করে মন্দিরে রেখে একাধিকবার গণধর্ষণের অভিযোগ সামনে আসে। এই ঘটনায় পুলিশ ৬ জন হিন্দুকে গ্রেফতার করে। এই হিন্দুদের সমর্থনেই মিছিল বের করা হয়েছিল। আর তাতেই পা মিলিয়েছিলেন বিজেপি-র দুই মন্ত্রী।

২৫ সদস্যের মন্ত্রিসভায় পিডিপি-র কাছে রয়েছে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সহ ১৫ সদস্যের আসন। বাকি আসনগুলিতে রয়েছে বিজেপি-র মন্ত্রীরা। এই আসনগুলি থেকে ২ বিজেপি মন্ত্রী আগেই পদত্যাগ করেছিলেন। এবার বাকি ৯ সদস্যকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হল। এদিকে, এই পদত্যাগের নির্দেশের পরই বিজেপি নেতা অভিষেক খান্নার সঙ্গে বিজেপি বিধায়কদের দফায় দফায় বৈঠক শুরু হয়েছে। বিজেপি সূত্রে দাবি করা হয়েছে ২০ এপ্রিলের মধ্যে নতুন মন্ত্রীদের শপথ পড়ানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+